Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: January 25, 2019 | 8:46 PM

https://www.facebook.com/USANewsNY/videos/374925986666709/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী-আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেছে।


প্রথমবারের মতো বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময়। ক্যাপ্টেন আব্দুল্লাহ তাঁর যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এনওয়াইপিডিতে এই সম্মানজনক পদ লাভ করেন। অন্য পুলিশ কর্মকর্তা সাইদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুস্কৃতিকারীকে প্রতিহত করে ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নববর্ষের পূর্বমুহূর্তের ঘটনাটি সেসময় নিউইয়র্কে এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল এবং নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও তাঁর এক টুইটার বার্তায় পুলিশ অফিসার আলীর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।


অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার এর প্রতিনিধি হিসেবে ব্রুকলীন ব্যুরো সাউথ পেট্রল এর নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চীফ চার্লস শল ( Deputy Chief Charles Scholl, Executive Officer of Patrol Borough Brooklyn South), বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানস্থলে প্রদর্শিত একটি ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি দেখিয়ে চার্লস স্কল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যাতম সফল নারী নেত্রী। তিনি নারী ক্ষমতায়নের প্রতিভূ। তাঁর মত বিশ্বনেতার গতিশীল নেতৃত্বে আরো এগিয়ে যাবে বাংলাদেশ”।
রাষ্ট্রদূত মাসুদ বলেন, “আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্লাহ ও অফিসার আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের সৌকর্যে উজ্জ্বীবিত হয়ে বর্হিঃবিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে”।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সম্মাননা প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, “কনস্যুলেটের এই হল ঘরে প্রতিদিন অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের আমরা কনস্যুলার সেবা দিয়ে থাকি, আজ এই ঘরেই এমন দু’জন সফল বাংলাদেশী-আমেরিকানকে আমরা সম্মাননা জানালাম যাঁরা শুধু আমেরিকারই নয় বাংলাদেশের জন্যও সমান গর্বের। যদি আজ জাতির পিতা বেঁচে থাকতেন বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার পাশাপাশি বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসীদের এমন অব্যাহত সাফল্য দেখে নিশ্চয়ই মুগ্ধ হতেন”। কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান পুলিশ কর্মকর্তাগণের প্রতি আহবান জানান, যেন তাঁরা অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে আমেরিকা তথা সারা বিশ্ব এবং স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ’সোনার বাংলা’-কে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান সাংবাদিককৃন্দ ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/246938756232637/
https://www.facebook.com/USANewsNY/videos/591587664640802/
https://www.facebook.com/USANewsNY/videos/281769142506444/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV