মিশিগান বেঙ্গলসের জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান (যুক্তরাষ্ট্র) : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মিশিগান বেঙ্গলস কাপ ব্যাডমিন্টন লিগ। ২১ দলের এ আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত হয়েছে দলগুলো। টুর্নামেন্টের আয়োজন নিয়ে মিশিগানের বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
আয়োজনের স্পন্সর করেছেন বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট প্রকৌশলী আবেদুর রাসুল (মিন্টু) ও শারমিন হেলালের ‘এআরজি গ্রুপ’। টুর্নামেন্টটি আয়োজন করছে মিশিগানে বাংলাদেশিদের স্পোর্টস সংগঠন ‘মিশিগান বেঙ্গলস।’
জানুয়ারি ২৬ সকাল ১০টায় উদ্বোধন হবে এ আয়োজনের। রবিন লিগ পদ্ধতির এ খেলায় প্রতি গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ দল পরবর্তী পর্বে খেলবে, ৭ গ্রুপের মাঝে সেরা রানার আপ যাবে বাকি ৭ দলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে। ২১ দলের এ টুর্নামেন্ট হবে মিশিগানের ‘ব্রাউন্স টাউন’ এর মসজিদ ওমর বিন খাত্তাব (ইসলামিক অ্যাসোসিয়েশন অব মিশিগান) জিমনেশিয়ামে।
এ টুর্নামেন্টে একুশ দল মিশিগানের নোভাই, নর্থভিল, এন আরবার, ট্রয় ও রচেস্টার, স্যাগিনো, স্টারলিং হাইটস, ডিয়ারবরন ও কানাডার উইন্ডসর এলাকার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত হয়েছে, প্রায় সকলে প্রকৌশলী। টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব দলের অংশগ্রহণে লটারির মাধ্যমে লিগের গ্রুপিং অনুষ্ঠিত হয় গত ১৭ই জানুয়ারি ।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ১। ড. আশরাফ ও আলমগীর হোসাইনের এএ’স টাইগার্স, ২। ফয়সাল সাইদ ও হাসান খানের- ভিক্টোরিয়াস, ৩। ফরিদ চৌধুরী ও শুভ এর শিরোনাম-হীন, ৪। শরিফ হাসান ও আবেদুর রাসুল মিন্টুর ডেয়ার ডেভিল, ৫। কৌশিক আহমেমেদ ও মারুফ মনোয়ার জয়ের মিশিগান বেঙ্গলস, ৬। মাসুদ রানা ও হাসিব ভুইয়ার নোভাই বেঙ্গলস, ৭। আসিফ ও সোহাগের বেঙ্গলস স্মেশারস, ৮। আবির খন্দকার ও নুরের সাগিনাও স্মেশারস, ৯। গোলাম মোস্তফা ও ইকবাল চৌধুরী তৌফিকের পিসমেকার, ১০। মাহবুব চৌধুরী ও সিরাজের ব্রাউন্স টাউন-কেন্টন ব্যাডমিন্টন ক্লাব, ১১। আবিদ রহমান ও রাকিব ইসলামের বিএনপি, ১২। আরিফ মোরশেদ ইয়াসের সাত্তারের অজানা মিশিগান বেঙ্গলস, ১৩। শাওন চৌধুরী ও রাজেশের পাইয়োনিয়ার, ১৪। রাজিব ও মাহবুব খোদার উইন্ডসর টাইগার্স, ১৫। বাশার ভুঁইয়া ও ফয়যুল মোমেনের রাইসিং, ১৬। মোহাম্মদ মামুন ও নিরমলের এম অ্যান্ড এন, ১৭। মীর রসি ও আলরাজি সনেটের মস্কিটো রেকেট, ১৮। ইরফান কবির ও মোহাম্মাদের আই এন্ড এম ১৯। শিশির চৌধুরী ও সানির মিশিগান থান্ডার, ২০। গাজী মান্নান উদয় ও আনামের এয়ার হুক এবং ২১। সাইফ সিদ্দিকী ও তৌহিদ চৌধুরীর কোপা বয়েজ। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির নেতাদের আমন্ত্রণ করেছেন আয়োজকরা।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং