উপকূলের কাছাকাছি দিয়ে উড়ার সময়ে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও কানাডার যুদ্ধবিমান
রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করেছে। শুক্রবার উত্তর আমেরিকা উপকূলের কাছাকাছি দিয়ে উড়ার সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কম্যান্ড (নোরাড)। তারা বলেছে, শুক্রবার সকালে রয়েল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় প্রবেশ করে রাশিয়ার দুটি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। এ সময় তা সনাক্ত করে দুটি এফ-২২ এবং দুটি সিএফ-১৮ যুদ্ধবিমান। তবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায় নি। নোরাড বলেছে, আকাশসীমা নজরদারি করতে রাডার, স্যাটেলাইট ও যুদ্ধবিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও কানাডা।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল