যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫:নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলিনায়। এ জন্য সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে নর্থ ক্যারোলিনায় মোট ২১ জন নিহত হয়েছে। প্রচণ্ড ঝড়ে ওকলাহামা, আরাকানসাস, মিসিসিপি, টেক্সাস, আলাবামা, জর্জিয়া ও ভার্জিনিয়া রাজ্যেও মানুষ মারা গেছে। কর্মকর্তারার বলেছেন, তিন দিনের ঝড়ের পর নর্থ ক্যারোলিনায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এতে সে রাজ্যে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রোববার নর্থ ক্যারোলিনার দুই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে ১৯৮৪ সালের পর এবারই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। ১৯৮৪ সালের ঝড়ে মোট ৪২ জন মারা যান।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








