জেনেভায় জাতিসংঘে অনুষ্ঠিত ”ওয়ার্কিং গ্রুপ পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট” প্যানেল অতিথি বক্তায় সাউথ এশিয়ান একমাত্র নারী ডা: মনোরমা বিশ্বাস
হাকিকুল ইসলাম খোকনঃ সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘে দপ্তরে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপি ”ওয়াকিং গ্রুপ পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট” বিষয়ক পাঁচদিন ব্যাপি সামিট। ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আমন্ত্রিত অতিথি প্যানেল বক্তাদের মাঝে সাউথ এশিয়ার একমাত্র নারী বাংলাদেশের বংশদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা: মনোরমা বিশ্বাস প্যানেল অতিথি বক্তা হিসেবে উপস্থিত সকলের প্রসংশা কুড়িয়েছেন।
তিনি ”পার্সপেকটিভ অব দি ওয়াকিং গ্রুপ অব পজিটিভ ডিসক্রিমিনেসন” বিষয়ে তার বক্তব্যে উপস্থাপন করেন। এছাড়াও অন্যান্য প্যানেল অতিথি বক্তাগণ হচ্ছেন ”ওভারভিউ অব দি প্রেসেষ্ট সিচুয়েশন ফেসড বাই পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট” এই বিষয়ের উপর বক্তব্য রাখেন মিরজানা নাজসেভেস্কা এবং আলেকজান্ডার সিসিলিয়ানোস।”দি কন্ট্রিবিউসন মেড বাই পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট ইন গ্লোবাল ডেভেলপ্মেন্ট” বিষয়ের উপর বক্তব্য রাখেন মায়া সাহলি। এবং দি ল্যাক অব নলেজ অব দি কালচার, হিষ্ট্রি এন্ড ট্রাডিশন্স অব পিপ্স অব আমেরিকান ডিসেন্ট, বাই দেম সেল্ফস এন্ড আদার্স” বিষয়ের উপর বক্তব্য রাখেন ভেরেন সেভার্ড।
আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপ্সনিউজকে জেনেভাস্থ জাতিসংঘে অনুষ্ঠান শেষে ডা: মনোরমা বিশ্বাস জানান পাঁচদিনের অধিবেশনে সাউথ এশিয়ান একমাত্র নারী হিসেবে বক্তব্য রাখতে পেরে তিনি গর্ববোধ করেন। এতে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জল হচ্ছে। বিশ্বে বিভিন্ন দেশের ডেলিগেটগণ ডা: মনোরমা বিশ্বাসের বক্তব্য উপস্থাপনকালে করতালি দিয়ে অভিনন্দিত করেন। ডা: মনোরমা বিশ্বাস ২৬ মার্চ জেনেভার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন এবং ৩ এপ্রিল নিউইয়র্ক প্রত্যাবর্তন করেন। উল্লেখ্য, ডা: মনোরমা বিশ্বাস ২০০৯ সালে জেনেভার জাতিসংঘের আরো একটি সেমিনারে বক্তব্য রাখেন। তিনি ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র এবং বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের আহ্বানে ও সহযোগিতায় শতাধিক প্রবাসী বাঙ্গালীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের