Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

পেনসিলভানিয়ায় অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহর সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: January 30, 2019 | 2:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, পেনসিলভানিয়া : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লেবার ইউনিয়ন নিউইয়র্ক সিটির ৫৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ডিস্ট্রিক্ট (ডিসি)-৩৭ এর টানা ৬ষ্ঠ বারের মত ট্রেজারার নির্বাচিত হওয়ায় অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে পেনসিলভানিয়ায়। অ্যাসাল’র পেনসিলভানিয়া চ্যাপ্টার গত ২৭ জানুয়ারী রোববার সিটির আপারডারবির ৩৪৪ লং লেনে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় প্রবাসীদের এক সভায় এ সংবর্ধনা প্রদান করে।
পেনসিলভানিয়া চ্যাপ্টারের সভাপতি কাজী মতিউর রহমানের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদের পরিচালনায় অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্ক সিটি ভোটার অ্যাসিস্টেন্স কমিশন মেম্বার মাজেদা উদ্দিন ও অ্যাসাল ন্যাশনাল কমিটির করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ভুট্টো, মোহাম্মদ সিস্কো, ইঞ্জিনিয়ার মো জিল্লুর রহমান মজুমদার, শরীফ উদ্দিন খান, মোহাম্মদ জসিম উদ্দিন, নূর উদ্দিন নাহিদ, মো. রহমান, আমিনুল চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ জেড হুসেন, মোহাম্মদ ইকবাল বাহার, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ আবুল ফয়েজ খান প্রমুখ।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে বিগত ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পেনসিলভানিয়া চ্যাপ্টারের যাত্রা শুরুর কথা উল্লেখ করে পেনসিলভানিয়ায় অ্যাসাল’র মাধ্যমে দক্ষিণ এশীয়দের শক্তিশালী করতে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পেনসিলভানিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী মতিউর রহমানের নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদ সহ অন্যান্যদের প্রচেষ্টায় পেনসিলভানিয়ার লে. গভর্নর পদে প্রথম বাংলাদেশী প্রার্থী ড. নিনা আহমাদের সমর্থন সহ বেশ ভালো কাজ করেছে এই চ্যাপ্টার। মিসবাহ উদ্দিন বলেন, আপনারা সবাই নেতা এবং সকলেরই বলার মতো একটি গল্প আছে, কিন্তু আমাদের কমিউনিটি যা শুনতে চায় তা হল, আপনার নেতৃত্ব আমেরিকান স্বপ্ন বাস্তবায়নে কীভাবে তাদের সাহায্য করতে পারে এবং কমিউনিটিকে এগিয়ে নিতে পারে। মাফ মিসবাহ উদ্দীন তাকে সংবর্ধনা দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
পেনসিলভানিয়া চ্যাপ্টার সভাপতি কাজী মতিউর রহমান বলেন, অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন নিউইয়র্ক সিটির ৫৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ডিস্ট্রিক্ট (ডিসি)-৩৭ এর টানা ৬ষ্ঠ বারের মত ট্রেজারার নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন। সভায় কাজী রহমান ঘোষণা দিয়ে বলেন, আগামী মাসিক সভায় পরবর্তী দুই বছরের (২০১৯-২০২১ সালের) জন্য নির্বাচিত অ্যাসাল’র পেনসিলভানিয়া চ্যাপ্টারের অভিষেক অনুষ্ঠিত হবে। যথা শিগগির সদস্য ফরম সহ সদস্য ফি পরিশোধের অনুরোধ জানিয়ে প্রত্যেককে পরবর্তী মাসিক সভায় যোগ দেয়ার অনুরোধ জানান তিনি।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদ তীব্র ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV