বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। আদেশে বলা হয়, আশরাফুল আলম আগের চুক্তির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব পদে কর্মরত থাকবেন। এর আগে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে আশরাফুল আলম খোকনকে নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ৬ বছর কাজ করেন।
আশরাফুল আলম খোকন সৃষ্টিশীল চিন্তা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রেস উইং কে আধুনিকায়ন ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্রধানমন্ত্রীর বিটের সাংবাদিকদের সঙ্গে কাজের সমন্বয় ও পেশাদার সাংবাদিকদের সঙ্গে সর্ম্পক উন্নয়নেও কাজ করছেন।
আশরাফুল আলম খোকন স্কুল জীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের