Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের পুঁজিবাজারে অস্থিরতার তদন্ত প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: April 19, 2011 | 11:41 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে প্রতিবেদন প্রকাশে নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে চার সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট বিভাগ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এই ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এএনএম বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আদেশ চেয়ে সোমবার এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।রিটে দুই দিনের মধ্যে পুঁজিবাজার কেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সাত দিনের মধ্যে কাজের অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে দেয়ার নির্দেশনা চাওয়া হয়। এছাড়া তদন্তে যাদের নাম এসেছে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দের আদেশও চাওয়া হয় আবেদনে।রিটে সরকারের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত সচিব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএমপি কমিশনার এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV