ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণে যুক্তরাষ্ট্রে ১২৯ ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার, কূটনৈতিক প্রতিবাদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতীয় ১২৯ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। ভারতে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে কড়া কূটনৈতিক প্রতিবাদ। তাদের কনসুলার সুবিধা দেয়ার দাবি জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
মিশিগানভিত্তিক দ্য ইউনিভার্সিটি অব ফার্মিংটন বিজ্ঞাপন দেয় যে, এই ইউনিভার্সিটিটি পরিচালন করেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউটিরিটির এজেন্টরা। সেখানে ভর্তি হন ভারতের ওই শিক্ষার্থীরা। কিন্তু দেখা গেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ। এ জন্য প্রসিকিউটররা দাবি করেছেন, যারা সেখানে পড়তে গিয়েছেন তারা জানতেন যে ওই ইউনিভার্সিটি অবৈধ।
তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, এসব শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। তাই শনিবার দিল্লিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে গ্রেপ্তার করা ওইসব শিক্ষার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাদের কনসুলার সুবিধা দেয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ওই ভুয়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। উদ্দেশ্য বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করা, যারা সবেমাত্র যুক্তরাষ্ট্রে গিয়েছেন স্টুডেন্ট ভিসায় এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করতে চান। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে দেখানো হয় যে, সেখানে শিক্ষার্থীরা ক্লাস করছেন। আছে লাইব্রেরি। আছে সবুজ ঘাসে ঢাকা ক্যাম্পাস। বিজ্ঞাপনে বলা হয়, আন্ডারগ্রাজুয়েট করতে এক বছরের টিউশন ফি ৮৫০০ ডলার। এক বছরের গ্রাজুয়েশন কোর্সের ফি ১১০০০ ডলার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির রয়েছে একটি ভুয়া ফেসবুক একাউন্ট। গত সপ্তাহে আদালতের ডকুমেন্ট প্রকাশ হয়। তাতে দেখানো হয় যে, বিশ্ববিদ্যালয়টির কর্মচারীরা হোমল্যান্ড সিকিউরিটির ছদ্মবেশি এজেন্ট। আর ক্যাম্পাস হলো ডেট্রয়েটের একটি ব্যস্ত এলাকার অফিস।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








