Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

এনগেজমেন্টের কথা স্বীকার করলেন অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: February 6, 2019 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার শ্রাদার লরেন্স (২৮) কবুল করলেন। স্বীকার করে নিলেন বয়ফ্রেন্ড কুক ম্যারোনির সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে গেছে। বিস্ময়কর সুন্দরী এই নায়িকার এমন সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। শেষ পর্যন্ত নিউ ইয়র্কে তার হাতে দেখা যায় বিশাল একটি আংটি। আর তাতেই ধরা পড়ে যান তিনি। ব্যস, কবুল করে নেন এনগেজমেন্টের কথা। হলিউড জগতে ভীষণ জনপ্রিয় এই অভিনেত্রী। তার ছবি থেকে বিশ্বজুড়ে এ পর্যন্ত আয় হয়েছে ৫৭০ কোটি ডলারের বেশি।
২০১৫ ও ২০১৬ সালে বিশ্বে তিনিই ছিলেন সবচেয়ে বেশি দামি অভিনেত্রী। ২০১৩ সালে তিনি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের অন্যতম নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনের ১০০ সেলিব্রেটির তালিকায়ও ছিল জেনিফার লরেন্সের নাম। 
‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জিতেছেন অস্কার পুরস্কার। একদিকে ব্যবসায় সফল, অন্যদিকে আকর্ষণীয় চেহারা। সব কিছু মিলে তিনি যুবক হৃদয় তো বটেই অসংখ্য বয়সী মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেন। তার দিকে হা করে তাকিয়ে থাকেন অসংখ্য পুরুষ। অনেকেই তার পাণি প্রার্থনা করেছেন। কিন্তু জেনিফার সেই স্থানটি সবাইকে দেন নি। গত সপ্তাহান্তে তাকে নিউ ইয়র্কে দেখা গেছে। সঙ্গে আর্ট ডিলার হিসেবে পরিচিত ম্যারোনি (৩৪)। তারা এক সঙ্গে রাতে ডেটিং করতে বেরিয়েছিলেন। 
এ সময়ই জেনিফারের হাতে ধরা পড়ে অনেক বড় একটি আংটি। ম্যারোনির সঙ্গে তার প্রথম রোমান্টিকতা শুরু হয় ২০১৮ সালের জুনে। তার পর থেকে এই যুগলকে নিউ ইয়র্কের বহু সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। ফলে তাদেরকে নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা, কানাঘুষা। একজন তথ্যদাতা বলেছেন, এ সময় তাদেরকে দেখে মনে হতো তারা উপভোগ করছেন। লোকজন তাদেরকে নিয়ে কথা বলাবলি করছে- এতে তারা মজা পাচ্ছেন। তবে জেনিফারের হাতের ওই আংটিটি খুবই চোখে পড়ার মতো। তারা একটি রেস্তোরাঁর এক প্রান্তে বসে ছিলেন। প্রথমে একা একা কিছু সময় বসে ছিলেন জেনিফার। এর কিছুক্ষণ পরে সেখানে গিয়ে যোগ দেন ম্যারোনি। জেনিফারের একজন মুখপাত্র তাদের এনগেজমেন্টের কথা স্বীকার করেছেন। তবে কবে তারা বিয়ে করবেন তা নির্ধারিত হয় নি। 
উল্লেখ্য, এর আগে জেনিফার লরেন্স চুটিয়ে ডেটিং করেছেন ‘মাদার!’ ছবির পরিচালক ড্যারেন আরোনোফস্কির সঙ্গে। কিন্তু তাদের বয়সের ব্যবধান বিশাল। তাই সেই সম্পর্ক ভেঙে গেছে। ২০১৮ সালে এ সম্পর্ক নিয়ে কৌতুক করেছিলেন জেনিফার। তিনি বলেছিলেন, আমি পরিষ্কার করে বলছি, দীর্ঘদিন ধরে আমি যৌন সম্পর্ক স্থাপন করি না। আমার একটা সম্পর্ক (রিলেশনশিপ) গড়ে তোলা দরকার, যা ওখানে কঠিন ছিল। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV