যুক্তরাষ্ট্রে প্রতিবছর ধূমপানজনিত কারণে মারা যায় পাঁচ লাখ : হাওয়াই অঙ্গরাজ্যে সিগারেট পানে ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ১০০ বছর!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাওয়াই অঙ্গরাজ্যে সিগারেট পানের জন্য নতুন আইন করা হচ্ছে। নতুন ওই আইন অনুযায়ী ২০২৪ সালে ধূমপান বা সিগারেট বেচাকেনার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ১০০ বছর। হাওয়াই প্রশাসন সিগারেটকে শরীরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত করেছে। তবে পুরোপুরি নিষিদ্ধ না করে বলা হয়েছে যে ১০০ বছর বয়সের আগে কেউ কেনা-বেচা করতে পারবেন না সিগারেট।
হাওয়াই-এর বর্তমান আইন অনুযায়ী, ওই প্রদেশে এখন ২১ বছরের কম বয়সীদের সিগারেট কেনা নিষিদ্ধ। এ আইনেই পরিবর্তন আনার কথা বলেছেন হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রিচার্ড ক্রিগান। তার জন্যই নতুন একটি বিল নিয়ে আসার কথা বলেছেন তিনি।
ক্রিগান সংসদে যে বিল উত্থাপন করেছেন তাতে বলা হয়েছে, ২০২০ সালে সিগারেট কেনার ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ৩০ বছর। ২০২১ সালে তা বাড়িয়ে করা হবে ৪০ বছর। এর ধারাবাহিকতায় ২০২২ সালে ৫০, ২০২৩ সালে ৬০ এবং ২০২৪ সালে ১০০ বছর ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে।
তবে এ বিলে ই-সিগারেট, তামাকের চুইংগাম এবং সিগার অন্তর্ভুক্ত থাকবে না। কারণ ক্রিগ্যান মনে করেন, সাধারণ সিগারেটের চেয়ে এগুলো তুলনামূলক নিরাপদ। অবশ্য সেখানকার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট সতর্ক করে দিয়ে বলেছে, সব তামাক পণ্যেই ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ।
যুক্তরাষ্ট্রের বাকি অঙ্গরাজ্যেগুলোর তুলনায় হাওয়াইতে এমনিই সিগারেট সংক্রান্ত আইন বেশ কড়া। অন্য অঙ্গরাজ্যে যেখানে ধূমপানের জন্য অনুমোদিত বয়স ১৮ থেকে ১৯, সেখানে ২০১৭ সালে হাওয়াইয়ে ধূমপানের জন্য বয়স করা হয় ২১।
তবু এই বাড়তি নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিচার্ড ক্রিগান বলেন, তিনি মনে করেন না সিগারেট নিষিদ্ধ করতে বর্তমান আইনগুলো যথেষ্ট শক্তিশালী। তাই যুব সমাজকে এ ক্ষতিকর নেশা থেকে বাঁচাতে নতুন কিছু করবার কথাই ভেবেছিলেন তিনি। সিগারেটকে ‘বিশ্বের ইতিহাসে মানুষের তৈরি সবথেকে ভয়ানক প্রাণঘাতী বস্তু’ বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবছর যুক্তরাষ্ট্রে ধূমপানজনিত কারণে পাঁচ লাখ লোক মারা যায়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী