বাংলাদেশের পক্ষে সেলসম্যান হতে চাই : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার জানালেন, তিনি বাংলাদেশের পক্ষে একজন ভালো সেলসম্যান হতে চান। গতকাল দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দেশটির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্শি বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা জোরদার করতে টিকফা চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় এ টিকফা চুক্তি অর্থবহ করতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি ও এয়ারলাইনস সেক্টরে ২ বিলিয়ন ডলারের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে উভয় দেশ লাভবান হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। এ দেশের তৈরি পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম রেদওয়ান হোসেন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী ও রপ্তানি শাখার অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী