Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ : বৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধা নেই

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: February 6, 2019 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন। তিনি দেশের দক্ষিণাঞ্চলে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেছেন। বৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধা নেই বলে তিনি জানান। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বলে পরিচিত বার্ষিক ভাষণে ট্রাম্প এই ঐক্যের ডাক দেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে নিজের মতামত দেন। কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষের সদস্যসহ অতিথিরা সেখানে উপস্থিত রয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নারী সদস্যরা সাদা পোশাক পরে উপস্থিত হন। এবারের কংগ্রেসে সর্বোচ্চসংখ্যক নারী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ট্রাম্প। ওই সময় বিপুল করতালি দিয়ে এতে সমর্থন দেন নারী সদস্যরা।
যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক বিভক্তির পরিপ্রেক্ষিতে ট্রাম্প কংগ্রেসে ভাষণ দেন। কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার কারণে এই ভাষণ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে হয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার কারণে অধিকাংশ নাগরিক ট্রাম্পকে অভিযুক্ত করেন। এই মুহূর্তে তাঁর জনসমর্থন মাত্র ৩৭ শতাংশ।
ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ নিয়ে একাধিক ভাষ্যকার বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বিভক্তির প্রধান কারণ ট্রাম্প নিজে। ঢালাওভাবে মেক্সিকান, কৃষ্ণকায়, মুসলিম ও সব অভিবাসীকে আমেরিকার নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করে হিংসা ও বিদ্বেষের রাজনীতির বিষ ঢেলেছেন তিনিই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV