ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনতে শুনতে ঘুম : যুবকের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মোবাইল ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। মোবাইল ফোন চার্জে রেখে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২৪ বছরের যুবক সুপল। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হলো না তার। চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তার। রবিবার থাইল্যান্ডের প্রদেশের সনবারি এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, স্থানীয় একটি কারখানার কর্মচারী সুপল গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে বিছানায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে ইয়ারফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া পরীক্ষা করা হচ্ছে তার ব্যবহৃত স্যামসাং-এর ইয়ার ফোন, মোবাইল ফোন ও চার্জার।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী