Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির কাউন্সিলর পদে সোহেলের প্রার্থীতা ঘোষনা, ইতিহাস গড়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: February 6, 2019 | 3:21 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির সিটি কাউন্সিল নির্বাচনে ষষ্ঠ ওয়ার্ড  থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বাংলাদেশী আমেরিকান সোহেল আহমদ। গত পাঁচ ফেব্রুয়ারি মংগলবার রাতে সোহেল আহমদ তাঁর বাসভবনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার কথা জানান।

উক্ত  সুধী সমাবেশে বক্তব্য রাখেন আবদুর রফিক, আহসান হাবীব, জহিরুল ইসলাম, মুক্তাদির রহমান, কামাল হোসেন, ফারুক হোসেন, দেলোয়ার চৌধুরী, আবদুর রহমান, তাহেরুজজামান চৌধুরী, আশিক আহমেদ চৌধুরী, ফরহাদ সিদ্দিক, আব্দুল জামিল, সাখাওয়াত হোসেন,  জালালউদদীন, আমিরুল ইসলাম টফি,  জয়ন্ত  সিংহ, সুব্রত চৌধুরী প্রমুখ।

সুধী সমাবেশে বক্তারা বলেন, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ এশিয়ান কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাংখিত বিজয় অর্জন সম্ভব হবে এবং এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি সম্ভব হবে।কেননা ইতোপূর্বে  কোন বাংলাদেশী আমেরিকান আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হননি।

সুধী সমাবেশে উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে  সোহেল আহমদ তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ   ষোল  বছর যাবত কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, কমিউনিটির লোকজনের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম, এখনও আছি। কমিউনিটির সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি,সিটি হলে যাতে কমিউনিটির স্বার্থে  আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যেই আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি।আপনাদের সবার সহযোগীতায় যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি, দলমতের উর্ধ্বে উঠে আমি কমিউনিটির সার্বিক কল্যাণে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করবো।

পঞ্চাশ  বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার  বাসিন্দা সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরুদায়িত্ব  পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।তিনি বিবাহিত ও  দুই সন্তানের জনক। মা-বাবা ও ভাইকে সাথে নিয়েই তিনি আটলান্টিক সিটিতেই বসবাস করেন।

সদালাপী, পরোপকারী, নির্লোভ, নিরংহকারী হিসাবে সোহেল আহমদ কমিউনিটিতে সর্বজনগ্রাহ্য। সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদকে  বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ