Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ডা. আকাশের মৃত্যুর জন্য মিতুর প্ররোচনা ছিল কিনা, দাম্পত্য জীবন কেমন ছিল, বিয়ের পর মিতুর সঙ্গে অন্য কোনো পুরুষের পরকীয়া সম্পর্ক ছিল কিনা -এসব বিষয়ে জানার চেষ্টা রিমান্ডে

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: February 6, 2019 | 3:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চট্টগ্রামে স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরে আত্মহত্যা করা তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এএসআই আবদুল কাদের বুধবার দুপুরে এ তথ্য জানান।   
তিনি জানান, পরকীয়ায় জড়িত থাকার বিষয়ে কিছু তথ্য স্বীকার করেছেন মিতু। শুক্রবার পর্যন্ত টানা তিনদিন মিতুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এসআই আবদুল কাদের বলেন, ‘রিমান্ডে ডা. আকাশের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা। 

এ ছাড়া আকাশের মৃত্যুর জন্য মিতুর প্ররোচনা ছিল কিনা, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল, বিয়ের পর মিতুর সঙ্গে অন্য কোনো পুরুষের পরকীয়া সম্পর্ক ছিল কিনা? এসব বিষয়ে জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান রিমান্ড আবেদনের শুনানি শেষে ডা. মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। জিজ্ঞাসাবাদে ডা. মিতু কোনোরকম ব্যভিচারের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার আদেশ দেন। 

এ ছাড়া জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ অনুসরণ করার অর্থাৎ নারী কনস্টেবল রাখারও নির্দেশনা দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী মিতুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা আবদুল কাদের।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ জানান, ডা. আকাশকে আত্মহত্যার প্ররোচনা দেয়ায় তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে শনিবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

আদালত  সোমবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বিকালে ডা. তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনকে এজাহারনামীয় আসামি ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশের মা জোবাইদা খানম। 

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসা থেকে গত ৩১শে জানুয়ারি সকালে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের লাশ উদ্ধার করে পুলিশ। ডা. আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। সঙ্গে এফসিপিএস পড়ছিলেন। সে চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে।

মৃত্যুর আগে ডা. আকাশ তার ফেসবুক আইডিতে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকীয়া এবং একাধিক যুবকের সঙ্গে অনৈতিক সমপর্কের বিষয়ে স্ট্যাটাস ও অশ্লীল ছবি পোস্ট করে আত্মহত্যার কথা লিখে যান। এ ঘটনায় বৃহসপতিবার রাতে নগরীর নন্দনকানন এলাকায় খালাতো ভাইয়ের বাসায় আত্মগোপন থেকে ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। মানবজমিন   

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV