Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বৈশ্বিক আবহাওয়া : ২০১৮ ছিল সর্বোচ্চ চতুর্থ গরমের রেকর্ড, আগামী ৫ বছর আরো বেশি গরম

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: February 7, 2019 | 7:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে এ যাবতকালের মধ্যে ২০১৮ সাল ছিল চতুর্থ সর্বোচ্চ গরমের বছর। বৃটিশ আবহাওয়াবিদরা পূর্বাভাষ দিচ্ছেন যে, আরো বেশি গরম
হবে আগামী ৫ বছর। এমনকি তা সব রেকর্ডও ভঙ্গ করতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মার্কিন সরকারের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক এডমিনিস্ট্রেশন বলেছে, ২০১৮ সালে গড় তাপমাত্রা ছিল ১৪.৬৯ ডিগ্রি সেলসিয়াস। বিংশ শতাব্দীর গড় তাপমাতার চেয়ে এই তাপমাত্রা ০.৭৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ইউনাইটেড কিংডম মেট অফিস এবং ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন
সামান্য ভিন্ন উপায়ে বৈশ্বিক তাপমাত্রা নিয়ে বিশ্লেষণ করেছে। তবে দু’পক্ষই একই পূর্বাভাষ দিয়েছে। বুধবার তারা বলেছে, ২০১৮ ছিল চতুর্থ সর্বোচ্চ গরমের বছর। এর আগে এমন অবস্থা হয়েছিল ২০১৬, ২০১৫ ও ২০১৭ সালে। ইউরোপের বেশির ভাগ এলাকা ছিল রেকর্ড পরিমাণ উষ্ণ। সেখানে ১৮৮০র সময়ের রেকর্ড ফিরে এসেছিল। বিজ্ঞানীরা বলেছেন, ২০১৮ সাল সামান্য ঠান্ডা ছিল আগের তিন বছরের তুলনায়। কিন্তু আবহাওয়ার ভিন্নতার কারণে এটা ঘটেছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ