Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির বৈশাখী আনন্দ উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: April 20, 2011 | 11:04 AM

 

নিউইয়র্কঃ আনন্দ উৎসবে উদযাপন করলো বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক। এই উপলক্ষে ব্রুকলীনের ২৮ ইষ্ট ৯ স্টিটে আয়োজন করা হয় বৈশাখী আনন্দ উৎসব। অনুষ্ঠানে শুধু পান্তা-ইলিশ নয় হরেক রকমের ভর্তা, ভাজি, মাছ-মাংস, ডাল, কচুরলতি, চিংড়ি মাছ ভুনা, বিরানী, মুরগীর রোষ্ট, ফিন্নি, মিষ্টি, বিভিন্ন রকমের পিঠা, ঐতিহ্যবাহী কুমিল্লার ৩০ রকমের পিঠার উপর চলে পিঠা উৎসব।

 

 

রকমারী পিঠা প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার প্রদান করা হয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের দিয়ে সাজানো হয়েছিল সংবাদ বুলেটিন, গান, কবিতা ও যেমন খুশি তেমন সাজ এবং সবশেষে প্রবাসী শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ”এসো হে বৈশাখ”। বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর কুমিল্লাবাসী সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী ও সম্মানিত অতিথিবৃন্দ। অতিথিরা এসেছিল বৈশাখী পোষাকে। বিশেষকরে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি জনাব এমদাদুল হক কামাল নিজ উদ্যেগে কমিটির সকল সদস্য ও সদস্যাকে লালপাড়ের সাদা শাড়ি ও সাদা পাঞ্জাবী নববর্ষে উপহার দেন। বাংলাদেশের চিত্রায়ীত বিভিন্ন নকশীকাঁথা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। আল্পনা ও চিত্রাংকনে রূপা, আতসী, নাফি, নকশীকাঁথার সার্বিক পরিকল্পনায় মিসেস রেহানা হক (রানু)। আমাদের সাহিত্য সংস্কৃতি বাংলা নববর্ষ জুড়ে আছে বিশাল সম্ভার। একটা নতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ আর স্বপ্নীল সৃষ্টি, এই নিয়ে শুরু হোক শুভ নববর্ষ ১৪১৮। বৈশাখী উৎসবের প্রধান আয়োজক ফাষ্ট লেডী আমাদের সবার পরিচিত রেহানা হক (রানু) তাঁর সাথী ও সহকর্মীবৃন্দ ফিতা কেটে বৈশাখী আনন্দ উৎসব উদ্ধোধন করেন। বিশেষ সংবাদ বুলেটিন পাঠ করে করেন নাবিলা, বিশেষ রিপোর্ট পেশ করেন টিটলী, বিশেষ আবহাওয়ার রিপোর্ট পেশ করেন মরিন কবির ভাষায়- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সেনাবাহিনী আমাদের দেশের অতন্দ্র প্রহরী। যেমন খুশি তেমন সেজে ছিল দু’জন সেনা অফিসার অভি ও রায়হান।

 

 

বাংলাদেশের কৃষক সেজে সবার মন কেড়ে নিয়েছে কৃষক নিশান। খাবার পূবে আমন্ত্রিত অতিথিদেরকে পরিচয় করিয়ে দেয়া হলো হাসান জামিল, সাত্তার মিসেস সাত্তার, এ্যাডভোকেট নয়ন বাঙ্গালী, মোঃ বশির মিয়াজীমিসেস মিয়াজী, মোঃ আলি আক্কাস (প্রতিষ্ঠাতা সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), মোঃ শহিদুল হক (সাবেক সাংসদ), ডাঃ এনামুল হকমিসেস হক (বিশিষ্ট সমাজসেবক), এটর্নী মইন চৌধুরী, হাজী খবীর উদ্দিন ভূইয়া সভাপতি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা, সর্দার মোশারফ হোসেন (সভাপতি রূপসী চাঁদপুর), দবির উদ্দিন শামীম (সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইন্ক), সিরাজ উদ্দিন মোরশেদ (সাবেক নির্বাচন কমিশনার বৃহত্তর কুমিল্লা সমিতি), আনিসুর রহমান চৌধুরী সাবেক (সাবেক নির্বাচন কমিশনার বৃহত্তর কুমিল্লা সমিতি), হাজী নুরুল ইসলাম (প্রতিষ্ঠাতা কুমিল্লা সোসাইটি ইউএসএ ইন্ক) মোঃ মোস্তাক আহমেদ (সাবেক সহসভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), হাজী তোফায়েল ইসলাম (সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সমিতি ইউএসএ ইনক), হাজী আবু তাহের ভূইয়া (সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি নর্থ ইন্ক), মোঃ মনির হোসেন (বনভোজন কমিটির আহ্বায়ক), বিজয় কৃষ্ণ সাহা, ডাঃ আলি আহমদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, ইয়ার আহমেদ, আব্দুর রব (সভাপতি চান্দিনা সোসাইটি), জাকির মজুমদার, রিকি সিং, রানাল সিং সহ আরো অনেকে। 

 

 

যাঁদের বিশেষ সহযোগীতায় অনুষ্ঠান সফল ও স্বার্থক হলো- এমদাদুল হক কামাল, মিসেস কামাল, ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মিসেস পাটোয়ারী, সিরাজুল ইসলাম খান, মিসেস খান, হাজী খবীর উদ্দিন ভূইয়া, মিসেস ভূইয়া, মিয়া মোঃ দুলাল, মাওলানা ওলি উল্যাহ আতিক, মোঃ মনির হোসেন, মিসেস হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম সরকার, মিসেস সরকার, মোঃ ইউনুস সরকার, মিসেস সরকার, কামাল উদ্দিন, পারভীন আক্তার চৌধুরী, তাসলিমা আক্তার, মোঃ আনায়ারুল ইসলাম, মিসেস ইসলাম, হাজী ইউসুফ আলি, মিসেস আলি, মোঃ শাহজাহান সিরাজী, মিসেস সিরাজী, মোঃ ইসমাইল মিয়া, মিসেস ইসমাইল, সরদার মোশারফ হোসেন, আবুল খায়ের আকন্দ, মিসেস আকন্দ সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ বাকির। সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি এমদাদুল হক কামাল। প্রবাসী শিল্পী হাফিজুর রহমান, রেজাউল কমির কিরন, ইসরাত করিম এরিনাসহ আরো অনেক শিল্পীবৃন্দ এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV