Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

‘হিজাবী কংগ্রেসওম্যান’ খ্যাত ইলহানের সম্মানে নিউইয়র্কে মুসলিম এডভোকেসি কোয়ালিশনের অনুষ্ঠান : ‘মুসলিম-আমেরিকানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই’

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: February 8, 2019 | 7:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে ফরেন রিলেশন্স কমিটির সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমার বলেছেন, ‘মুসলিম-আমেরিকানরা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। তাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সংবিধান সকল ধর্ম, বর্ণ, গোত্র আর ভাষার নাগরিকের সম-অধিকার নিশ্চিত করেছে। এসব বিষয় খেয়ালে রেখে মুসলমানদের সোচ্চার থাকতে হবে’। 

‘এই আমেরিকার সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে মুসলমানেরাও তাদের শ্রম-মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন অন্য নাগরিকদের মতোই। তাই তারা বৈষম্যের শিকার হবেন-এটি কখনোই মেনে নেয়া হবে না। তবে এজন্যে সকলকে মূলধারার রাজনীতিতে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে’-উল্লেখ করেন কংগ্রেসওম্যান ইলহান। 
নিউইয়র্কে মুসলিম এডভোকেসি কোয়ালিশনের পক্ষ থেকে‘ হিজাবী কংগ্রেসওম্যান’ হিসেবে খ্যাত ইলহানের সম্মানে ৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠান হয় ফ্রেশমেডোতে আলী বাবা রেস্টুৃরেন্টে। বিপুলসংখ্যক বাংলাদেশি এতে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের মুসলিম তথা অভিবাসন বিদ্বেষী পদক্ষেপের কঠোর সমালোচক ইলহানকে অভিনন্দিত করেন। 
এ অনুষ্ঠানে যৌথ-চেয়ারপার্সন ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ রহমান তুহিন এবং ডা. ইসমা চৌধুরী। 
এম এ করিম মাজওয়ালার উপস্থাপনায় এ অনুষ্ঠানে ইলহানকে স্বাগত জানিয়ে এবং তার কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশি-আমরিকানসহ সকল মুসলিম সম্প্রদায়ের অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন হোস্ট সংগঠনের নেতা আব্দুল আজিজ ভূইয়া, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, কমিউনিটি এাক্টিভিস্ট ড. ডেভি মুসতাসির। এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, ডা. ওয়াজেদ এ খান, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। উল্লেখ্য,
মিনেসোটার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ থেকে গত নভেম্বরে নির্বাচিত ইলহান এর আগে মিনেসোটা অঙ্গরাজ্য পার্লামেন্টের নির্বাচিত সদস্যা ছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV