Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢালিউড এওয়ার্ড ৭ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: February 8, 2019 | 9:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে শো-টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত ঢালিউড এওয়ার্ডের ১৮তম আসর আগামী ৭ এপ্রিল। এটি অনুষ্ঠিত হবে জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। এবারের আসরে আকর্ষণ হিসেবে থাকবেন সংসদ সদস্য ও চিত্রাভিনেতা ফারুক। গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জমকালো অনুষ্ঠানের নাম ঢালিউড এওয়ার্ড। বহিবিশ্বে সব চেয়ে বড় তারকা মেলা ঢালিউড এওয়ার্ড। যে অনুষ্ঠানে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। তিনি বলেন, প্রতিবছরের মত এবারও জ্যামাইকার ইয়র্ক কলেজে অডিটোরিয়ামে বসছে ঢালিউড এওয়ার্ডের ১৮তম আসর। ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য আসরে বাংলাদেশের কিংবদন্তী চিত্র নায়ক ফারুক, অভিনেত্রী সুর্বনা মোস্তফাসহ একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতি ঘটবে।

আলমগীর খান আলম আরো জানান, পাঠক ও দর্শকরাই ঢালিউড এওয়ার্ডে সেরা শিল্পী নির্বাচন করেন। অনলাইনে ঢালিউড এওয়ার্ড ডটকম-এর মাধ্যমে এই জরিপ অনুষ্ঠিত হয়। তিনি জানান, এই প্রথম জরিপকারীদেরও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিপকারীদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মর্টগেজ এক্সপার্ট ফাহিম জান, রাজনীতিক জাকারিয়া চৌধুরী, আহসান হাবিব, খাইরুল ইসলাম খোকন ও চৌধুরী এন্ড ফানজানি গ্রুপের প্রতিনিধি নুশরাত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV