ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি কুহিনুর আহমদের মুক্তি দাবী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি ও দক্ষিণ সুরমা শাখার প্রাক্তন সভাপতি কুহিনুর আহমদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, যুক্তরাষ্ট্রস্থ এম সাইফুর রহমান স্মৃতি ফোরাম এর সভাপতি লায়েক হাসান তরফদার, সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী খোকন ও সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন নেতা শাহ কামাল উদ্দীন।
সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে মরিয়া এবং বিএনপির সাহসী ও নিরাপরাদ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করে দেশে ত্রাসের রাজত্ব কাযেম করেছে। ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি কুহিনুর আহমদকে সম্প্রতি সিলেট থেকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করে। কুহিনুর আহমদের অপরাধ সে নিবেদিত প্রাণ জিয়া সৈনিক এবং আদর্শের প্রশ্নে আপোষহীন। তাই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে এবং গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, কুহিনুর আহমদ এর মতো সাহসী ও ত্যাগী নেতৃবৃন্দকে গ্রেফতার, হয়রানী কিংবা নির্যাতন করে এই অবৈধ সরকার বেশী দিন এভাবে দেশের ক্ষমতা দখল করে রাখতে পারবে না। জনগন রাজপথে নেমে একদিন সকল সরকারী দমন পীড়নের জবাব দিবে ইনশাআল্লাহ।
বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুবদল নেতা কুহিনুর আহমদ সহ সকল বিএনপি নেতাকর্মীর নিশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল