Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে প্রকাশিত রূপসী বাংলার সম্পাদক’র পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: February 10, 2019 | 10:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত টিভি ও সংবাদপত্র রূপসী বাংলার সম্পাদক, শাহ্ জে চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসেম আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ৮ ফেব্রুয়ারী দুুপুরে জ্যাকসন হাইটসের পালকি পার্টিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পী-সাহিত্যিক ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনসহ বিশিষ্ঠ ব্যক্তিদের উল্লেখযোগ্য হচ্ছেন-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমাান, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী দূতাবাসের প্রেস মিনিষ্টার নূর এলাহী মিনা, ডা. মাসুদুল হাসান, এন.মজুমদার. মাস্টারর্স অব ল, সাংবাদিক লাভলু আনসার, রাশেদ আহমেদ, ফখরুল আলম, কানু দত্ত, শাহাব উদ্িদন সাগর, আবু জাফর মাহমুদ. আলমগীর খান আলম, শাকিল মিয়া, শাহানারা বেগম, জাকির হোসেন বাচ্চুু, গনেশ কীর্তনীয়া, শাখয়াত হোসেন, জাকারিয়া চৌধুরী, নুরুজ্জামান সর্দার প্রমূখ।


দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ্ জে চৌধুরী বলেন,৫ ফেব্রুয়ারি ২০১৯ আমি বাবাকে হারাই । বাবা ছিলেন আমার আদর্শ। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাবা ছিলেন আমার হিরো। মুক্তিযুদ্ধের জন্য দেশেরও হিরো আমার বাবা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমার বাবাও সক্রিয় ভূমিকা রেখেছেন। এটা ভেবে আমি গর্বিত হই। বাবার মৃত্যু আমাকে পীড়িত করেছে। আমি হতবিহবল, হয়েছি কিংকর্তব্যবিমুঢ়। এ সময় যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সান্তনা দিয়েছেন, আমার পিতৃশোক ভাগ করতে চেয়েছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই- আমার নিউইয়র্কের প্রতিবেশী, ইন্ডিয়ান কনস্যুলেট, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্য্যালয়, কনস্যুলেট জেনারেল বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি, ইন্ডিয়ান কমিউনিটির বন্ধুগন, নিউইয়র্ক পুলিশ বিভাগের বন্ধু এবং সকল সহকর্মী ও বন্ধুদের।


উল্লেখ্য একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম গত ৫ ফেব্রুয়ারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭০। কুমিল্লা কোটবাড়ী পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, ব›ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV