Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

সৌদি আরবে ৬ বছরের শিশুর শিরশ্ছেদ!

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: February 10, 2019 | 10:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরবে মাত্র ৬ বছর বয়সী একটি শিশুকে শিরশ্ছেদ করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনা ঘটানো হয়েছে তার মার সামনে। এ সময় তিনি বার বার মুর্ছা যাচ্ছিলেন। কিন্তু কেউ তাদের সহায়তায় এগিয়ে যায় নি। বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরব কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়া হয নি। রিপোর্টে বলা হয়, পবিত্র শহর মদিনায় একটি পবিত্র স্থাপনা পরিদর্শন করছিলেন ওই মা ও তার ৬ বছর বয়সী ছেলে। এ সময় কিছু লোক তাদের কাছে জানতে চায় তারা শিয়া মুসলিম কিনা।
জবাবে ওই মা হ্যাঁ বলেন। এর কয়েক মিনিট পরে একটি গাড়ি আসে। তাদের পাশে এসে থামে। এ সময় ওই মায়ের কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নেয় কিছু মানুষ। মার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে ভাঙা কাচ দিয়ে তার কাঁধের ওপর উপর্যুপরি কোপাতে থাকে তারা। এতে এক পর্যায়ে ওই শিশুটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়াবহ ওই দৃশ্য প্রত্যক্ষ করতে হয় ওই মাকে। এ সময় তিনি বার বার আর্তনাদ করতে করতে মুর্ছা যাচ্ছিলেন। কিন্তু কেউ তাদের সহায়তায় এগিয়ে আসে নি। ওই রিপোর্টে আরো বলা হয়, সৌদি আরবে প্রাধান্য বিস্তার করে আছে সুন্নিরা। তারা মোট জনসংখ্যার চার ভাগের তিনভাগ। মানবাধিকার বিষয়ক গুরুপ বলছে, অন্য মতে বিশ^াসীরা, যেমন শিয়ারা সেখানে নির্যাতনের শিকার। ওয়াশিংটন ভিত্তিক শিয়া রাইটস ওয়াচ বলছে, শিয়াদের বিরুদ্ধে নির্যাতন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ নেই। কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নি। ওই শিশুটির পিতামাতার শোকের সঙ্গে একই সঙ্গে শোক প্রকাশ করছে সৌদি আরবের শিয়া সম্প্রদায়। সৌদি আরবে শিয়া জনগণ কিভাবে নির্যাতনের শিকার তা এই ঘটনার মধ্য দিয়ে ফুটে ওঠে। সেনাবাহিনীর দমনপীড়নের অধীনে রয়েছেন শিয়ারা। অনেক শিয়া জেলে রয়েছেন। অনেকে রয়েছেন মৃত্যু পরোয়ানা নিয়ে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV