Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

সাইবার নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ৬ নম্বরে বাংলাদেশ : ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত ৩৬ ভাগ মোবাইল

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: February 10, 2019 | 10:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাইবার নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ৬ নম্বরে বাংলাদেশ। বৃটেনভিত্তিক গবেষণা সংস্থা কমপারিটেকের প্রকাশিত সাম্প্রতিক গবেষণা থেকে ভয়াবহ এই তথ্য বেড়িয়ে এসেছে। বিশ্বের মোট ৬০ টি দেশের সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা করে সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে। সেখানে বাংলাদেশ রয়েছে শেষের দিক থেকে অর্থাৎ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ৬ নম্বর অবস্থানে। বাংলাদেশের পেছনে রয়েছে শুধুমাত্র উজবেকিস্তান, তানজানিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া। 

কমপারিটেকের প্রকাশিত তালিকায় বাংলাদেশের স্কোর ৪৭.২১। সর্বাধিক ঝুঁকিতে থাকা আলজেরিয়ার স্কোর ৫৫.৭৫। তালিকাটি তৈরিতে সংস্থাটি ম্যালওয়্যারের আক্রমণ, সাইবার নিরাপত্তা প্রস্তুতি, হালনাগাদ সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের ওপর জোর দিয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশের মোট মোবাইলের ৩৫.৯১ ও ক¤িপউটারের ১৯.৭ শতাংশ ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামে আক্রান্ত। গবেষণা থেকে সংস্থাটি জানতে পারে যে, বাংলাদেশে মোট ম্যালওয়্যার আক্রমণের ১.৩ শতাংশই আর্থিক খাতে হয়। সেখানে প্রতিবেশী রাষ্ট্র ভারত, এমনকি পাকিস্তানও বাংলাদেশের থেকে তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে।

তালিকায় পাকিস্তান ৪৭.১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে। অপরদিকে ৩৯.৩০ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৫ তম। তালিকায় ৮.৮ পয়েন্ট নিয়ে সবার থেকে এগিয়ে আছে জাপান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ফ্রান্স ও কানাডা। এছাড়া ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, সুইডেন, বৃটেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV