Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লস অ্যানজেলেসে গ্রামি এওয়ার্ড আসরে সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা : গান অভিন্ন বৈশ্বিক ভাষা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: February 11, 2019 | 7:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গ্রামি এওয়ার্ডের আসর। তারায় তারায় ভরা। লস অ্যানজেলেসে রোববার রাতে ৬১তম গ্রামি এওয়ার্ডের মঞ্চে তখন লেডি গাগা, জেনিফার লোপেজ, জাদা পিঙ্কেট, অ্যালিসিয়া কিস। ঠিক এমনই এক মুহূর্তে আকস্মিকভাবে উপস্থিত সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। অমনি ভিন্ন এক আবহ তৈরি হয়ে যায় পুরো হলে।
শ্রদ্ধার সঙ্গে ফ্লাইং কিস  উড়ে আসতে থাকে তার দিকে। নীল পর্দায় যারা কৃত্রিম হাসি দেন সেইসব তারকা অকৃত্রিম হাসি বিনিময় করেন তার সঙ্গে। কেউ কেউ আবেগে কেঁদে ফেলেন। কেউবা আবেগে আর্তনাদ করে ওঠেন। এমনই এক আবহ তৈরি করেছিলেন মিশেল ওবামা।

তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। তা থেকে যেন ঠিকরে পড়ছে হাজার তারা। চিকমিক করছে। স্বভাবসুলভভঙ্গিতে তিনি মোটাউন ও বিয়েন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, গান আমাদের সব কিছুর কথা বলে দেয়। প্রতিটি কণ্ঠের ভিতরই যেন এক একটি কাহিনী, এক একটি ইতিহাস আছে। মিশেল ওবামা আরো বলেন, আমরা সবাই গান ভালবাসি।
গান আমাদের জীবনের অংশ। এখানে উপস্থিত সবাই আলো বিকিরণ করছেন। এমন একটি মুহূর্ত আমরা একসঙ্গে হতে পেরে আমি খুব গর্বিত। কারণ, গান হলো সেই জিনিস যার মধ্য দিয়ে আমরা কাঁদি। আন্দোলিত হই। যার মধ্য দিয়ে আমরা ভালবাসি। গান আমাদের অভিন্ন বৈশ্বিক ভাষা। আসুন আমরা সৎ হই। এটা একটা সেলিব্রেশন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV