নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা
https://www.facebook.com/USANewsNY/videos/2298046283798138/
ইউএসএনিউজঅনলাইন.কম : ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মত এবারো বিন¤্র শ্রদ্ধায় বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১ ফেব্রুয়ারি নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রঙ্কস সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। এ উপলক্ষে গত রোববার ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে যথাযথভাবে দিবসটি উদযাপনের লক্ষে উদযাপন কমিটি কর্মসূচি চূড়ান্ত করে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাত ফেরী, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে আয়োজক সংগঠনসহ অন্যান্যরা।
উদযাপন কমিটির চেয়ারম্যান প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির মেম্বার সেক্রেটারী শাহেদ আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুস সহিদ, আব্দুল বাছির খান, মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, হাসান আলী, আবদুল মুহিত, আহবাব চৌধুরী, আনোয়ারুল ভূইয়া, চীফ কোঅর্ডিনেট এ ইসলাম মামুন, নজরুল হক, নুর উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু, মোঃ শামীম আহমদ, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, কবি নাসরিন চৌধুরী, কবি জুলি রহমান, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মুন্সী বশির উদ্দিন, তৌফিকুর রহমান ফারুক, মোঃ রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, আলাউদ্দিন পলাশ, মো. মাসুদ পারভেজ মুক্তা, বকতিয়ার রহমান খোকন, জসিম উদ্দিন, জহুরুল ইসলাম, তানিম চৌধুরী প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion