Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

শাটডাউন এড়াতে নতুন চুক্তি যুক্তরাষ্ট্রে : সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত ডেমোক্রেট-রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: February 12, 2019 | 7:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সম্ভাব্য আরেকটি শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। সোমবার সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত হয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকানরা। এর ফলে সম্ভাব্য আরেকটি আংশিক শাটডাউন এড়াতে পেরেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আইনপ্রণেতারা বলেছেন, ওয়াশিংটনে একটি রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি। 
যেসব অবৈধ অভিবাসী আটক অবস্থায় আছেন তাদের পরিণতি ও সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তহবিলের দাবিকে কেন্দ্র করে আলোচনা এর আগে স্থবির হয়ে পড়েছিল। সে সময় এ যাবতকালের সবচেয়ে দীর্ঘস্থায়ী তারা অবলোকন করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার দিনের শেষে ট্রাম্প এ চুক্তিকে সমর্থন করেন কিনা তা বলেন নি। তবে তিনি বলেন, আমরা যেকোন উপায়েই সীমান্তে দেয়াল নির্মাণ করছি। টেক্সাসের এল পাসোতে তিনি সমর্থকদের বলেন, ওই চুক্তি পড়ার মতো সময় তার নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভয়াবহ অপরাধীদের গণহারে ছেড়ে দিতে হবে এমন কোনো বিলে কখনোই তিনি সই করবেন না। 
ওদিকে এর আগে যে অন্তর্বর্তী বাজেট সংক্রান্ত চুক্তির মাধ্যমে শাটডাউন কাটানো গিয়েছিল অস্থায়ীভিত্তিতে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার। এর মধ্যেই একটি বিল অনুমোদন করাতে হবে। 
এমন অবস্থায় ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সোমবার বেশ কয়েক ঘন্টা আলোচনা হয়। তারপর রাতে একটি চুক্তিতে উপনীত হন তারা। আলোচনা থেকে বেরিয়ে রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি বলেন, সব ইস্যুই সমাধান হয়ে গেছে। আমরা এসবের বিষয়ে একটি চুক্তি করেছি। কর্মকর্তা, কর্মচারিরা তাদের কাজে যাবেন। এই চুক্তি আইনে পরিণত হলে সরকারের সামনে পথ খোলা থাকবে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV