ডিসি ফোবানার মিডিয়া পার্টনার এটিএন বাংলা
নিউইয়র্ক: বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি) আয়োজিত ডিসি ফোবানা-২০১১ এর মিডিয়া পার্টনার হিসাবে যোগ দিচ্ছেন এটিএন বাংলা। এই বিষয়ে সম্প্রতি নিউইয়র্কে এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমানের সাথে ডিসি ফোবানা কমিটির একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউএসএ এর পরিচালক ফকরুল আলম এবং পনির, বাগডিসির পক্ষে সভাপতি মোহম্মদ আলমগীর, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডঃ শাহজাহান মাহমুদ, জয়েন্ট কনভেনর আব্দুস সাত্তার, মার্কেটিং কমিটির চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ। এদিকে ডিসি ফোবানা-২০১১ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান। ডিসি ফোবানা কমিটির জয়েন্ট মেম্বার সেক্রেটারী আব্দুস সাত্তার জানান হোটেলের নির্ধারিত ১৮৫ টি রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। হোটেল কর্তৃপক্ষের সাথে আরো রুম বরাদ্দের আয়োজন চলছে। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে আগামী ১, ২ এবং ৩ জুলাই ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটিস্থ হোটেল হিল্টনে তিন ঘন্ডের ফোবানার একটি অংশের এই বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








