যুক্তরাস্ট্র প্রবাসী সাংবাদিক জুয়েল সাদতের কবিতার সিডি ‘অনুভবে আলিঙ্গন’র মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কলামিষ্ট জুয়েল সাদতের প্রথম কবিতার সিডি অনুভবে আলিঙ্গন এর মোড়ক উন্মোচন গত ১০ জুলাই সন্ধা সাত টায় সিলেটে শহিদ মিনারে প্রথম আলেঅ বন্ধু সভা আয়োজিত বই মেলায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কারা মহা পরিদর্শক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন (অব :)। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সিলেট সরকারী মহিলা কলেজের প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আকুঞ্জি, কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সোয়েব, সিনিয়র সাংবাদিক দৈনিক উত্তর পুর্ব সম্পাদক আজিজ আহমেদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এনামুল মুনিরের পরিচালনায় অনুষ্টানের শুরুতে কবিতার সিডি অনুভবে আলিঙ্গন থেকে কবিতা শুনানো হয় । তার পর মোড়ক উন্মোচন করেন আতিথিরা। সে সময় সিলেট শহিদ মিনার প্রাঙ্গন সিলেটের , সাংবাদিক ,সাংস্বৃতিক কর্মি ও সাহিত্য প্রেমীদের পদচারনায় মুখরিত ছিল।
মোড়ক উন্মোচন এর পর প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য সাবেক কারা মহা পরিদর্ক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ( অব: ) বলেন, জুয়েল কে চিনি অনেক দিন থেকে, তার লেখনির সাথে পরিচয় দীর্ঘদিনের । সে ইতিহাস নির্ভর বই লিখেছে, তার রাজনৈতিক বিশ্লেষনধমি গ্রন্থ এর পরিচিত, সে উপস সম্পাদকীয় লেখে , সে কবিতা লিখে যানতাম না । তার কবিতার নতুন সিডি তার বহুমাত্রিক গুনের বহি:প্রকাশ । কবিতার সিডিতে যে বিষয়গুলো স্থান পেযেছে , সেখানে অনেক ভাল ম্যাসেজ রয়েছে যা অনেককে উপকৃত করবে । এটা কোন একক প্রেমের কবিতার সিডি নয়, একজন সমাজ সচেতন সাংবাদিকের দেখা ও লেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন মিডিয়া ভার্সন ।তার উত্তরোত্তর উন্নয়ন কামনা করি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রসেফর হায়াতুল ইসলাম আকুঞ্জি বলেন, আমার একজন ষ্টার ছাত্র হিসাবে আমি তাকে নিয়ে গর্ব অনুভব করি । সে বহুমাত্রিক প্রতিভার অধিকারী । তার প্রায় প্রতিটা প্রকাশনায় আমাকে থাকতে হয়, তার সিডিতে যে বিষয় গুলো আছে তা বাংলাদেশের সমসাময়িক ঘটনার কবিতা । আমেরিকায় থেকে শত ব্যাস্থতার মধ্য তার শিল্পকর্ম ইতিহাস মুল্যায়ন করবে । সে অনেক এগিয়ে যাবে।
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার