Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মার্কিন যুবতী কাডলেক’র ভৌতিক পুতুল বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: February 12, 2019 | 5:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ বছর বয়সী মার্কিন যুবতী ফেলিসিটি কাডলেক। তিনি বিয়ে করেছেন তার একটি পুতুলকে। তাও আবার যেমন তেমন পুতুল নয়। একে বলা হয় জোম্বি ডল বা ভৌতিক পুতুল। ওই পুতুলটির নাম কেলি রোজি। ফেলিসিটি কাডলেকের দাবি, তার এই পুতুলটির বয়স ৩৭ বছর। অন্য সব পুতুলের সামনে তিনি তাকে বিয়ে করেন এবং ঘোষণা দেন, এখন তার পৃথিবী পরিপূর্ণ। এ জন্য যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের টিভারটনে নিজের বাসায় আয়োজন করেছিলেন সুন্দর এক অনুষ্ঠান।
বিয়েতে তার খরচ হয়েছে ৫০০ ডলার। তার মধ্যে রয়েছে তার বিয়ের পোশাক। কেলির জন্য একটি স্যুট। আউটডোরে ডেকোরেশন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেলিসিটি কাডলেকের পারিবারিক চারজন বন্ধু। এ ছাড়া ছিল তার অন্য আটটি বন্ধুপুতুল। ফেলিসিটি কাডলেক এখন বসবাস করেন ওকলাহোমার ভিনিটায়। তিনি বলেছেন, এই বিয়ের মাধ্যমে কেলি তাকে নতুন পৃথিবী দিয়েছে। তারা আরো কাছাকাছি এসেছেন। তাদের অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। তার ভাষায়, কেলির সঙ্গে আমার বিয়ের অনুষ্ঠানটি ছিল সুন্দর ও যথার্থ, যেমনটা আমি স্বপ্ন দেখেছি। আমাদের বিয়েতে কেলি ছিল বর। আর আমি পাত্রী। কেলি পরেছিল একটি স্যুট। একজন পাত্র হিসেবে সে ছিল স্বস্তিতে। তার সঙ্গে আমার সম্পর্ক চার বছরের। এখন তাকে বিয়ে করার মাধ্যমে আমরা নিরাপদ হয়েছি। আরো কাছাকাছি এসেছি। 
ফেলিসিটি কাডলেকে এই পুতুলটি উপহার দিয়েছিলেন তার প্রয়াত পিতা। তিনি দেখেছিলেন ভৌতিক সব সিনেমা আর ভৌতিক সব পুতুলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছে ফেলিসিটি কাডলেক। ফলে তার পিতা ওই সিদ্ধান্ত নেন। তার যখন বয়স ১৩ বছর তখন কেলিকে তার পিতা কিনে আনেন এবং তাকে উপহার দেন। 
ফেলিসিটি কাডলেক বলেন, গত বছর আমার পিতা মারা যান। তার পর থেকেই আমি কেলির সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকি। স্বস্তি পেতে থাকি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV