নিউজারসিতে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বেংগলি স্টুডেন্টস এসোসিয়েশন’র ফান্ড রাইজিং
সুব্রত চৌধুরী, নিউজারসি: বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ”চ্যারিটি ফরমাল” শিরোনামে ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের রাটগারস বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন বেংগলি স্টুডেন্টস এসোসিয়েশন।সংগঠনটি গত আট ফেব্রুয়ারি,শুক্রবার রাতে বুশ স্টুডেন্ট সেন্টারে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।সংগঠনের সোশাল চেয়ারপারসন তাজিম আহমদ ও কো ভাইস প্রেসিডেন্ট নিশু ভৌমিক এর সঞ্চালণায় সংগঠনের সভানেএী মাহমুদা হক শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের শুভেচ্ছায় সিক্ত করেন।এরপর তিনি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য-সদস্যাদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে “রাইস ফর রোহিঙ্গাস” এর পক্ষে ডেভেলপম্যাণ্ট ম্যানেজার মোঃ এস হোসাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাহমিদ জাওয়াদ, সিনিয়র ক্যাম্পেইন ম্যানেজার রামিম শফি ও স্বেচ্ছাসেবক ম্যানেজার তামজিদ জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এই পর্যায়ে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে তৈরী প্রামাণ্য চিএ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেব ও উদীয়মান সংগীত শিল্পী মুসা। এছাড়া জুম ডায়নামিকস, রাটগারস বেলি ড্যান্স ও এশা মণ্ডল এর কোরিওগ্রাফিতে বেংগলি ন্ড্যান্স ট্রুপ দলের সদস্য-সদস্যরা নৃত্য পরিবেশন করে । তাদের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন। ফান্ড রাইজিং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “ওপেন ড্যান্স ফ্লোর”, রোরিং এণ্টারটেইনমেণ্ট এর সদস্য-সদস্যরা এই ইভেন্টটি মাতিয়ে রাখে।

সংগঠনের কর্মকর্তা মাহমুদা হক, অনুসকা চ্যাটারজি,রহমত ইসলাম,নিশু ভৌমিক, নাহিদ হক, সানজানা পেনডারকার, অনীক চৌধুরী, ফারহান আখতার,সাজিদুল ইসলাম, সাক্ষী ঘোষ,আমানদা হক, রিয়াদুল তাহের প্রমুখের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় অনুষ্ঠান সফল ও সার্থক হয়।
“চ্যারিটি ফরমাল” শিরোনামে ফান্ড রাইজিং অনুষ্ঠানে এক হাজার পাঁচশত ডলারেরও অধিক ডলার সংগৃহীত হয়।
প্রবাসী বাংলাদেশী ও ভারতীয় ছাএ-ছাএীদের সংগঠন বেংগলি স্টুডেন্টস এসোসিয়েশন এর অষ্টম এই প্রয়াস সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সংগঠনের নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী