মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার আয় কমেছে
ইউএসএনিউজ ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার আয় কমেছে। ২০১০ সালে তার পারিবারিক আয় ছিল ১৮ লাখ ডলার। ২০০৯ সালে আয় ছিল ৫৫ লাখ ডলার। মার্কিন ফার্স্ট দম্পতির বেশিরভাগ আয়ের উৎস হচ্ছে ওবামার লেখা বইয়ের বিক্রি থেকে। গতকাল হোয়াইট হাউসের প্রকাশিত ওবামার আয়কর নথি থেকে এ তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা বছরে ৩ লাখ ৯৫ হাজার ডলার সম্মানী পেয়ে থাকেন। তাদের আয়ের বাকি অংশের উৎস বিক্রীত বই। ২০১০ সালে আয়কর নথি অনুযায়ী ওবামা দম্পতি গত বছর আয়কর দিয়েছেন ৫ লাখ ডলার। এছাড়া ৩৬টি দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ডলার। আয়কর নথিতে ওবামার পেশা ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’ এবং ‘লেখক’ উল্লেখ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানায়। ১৯৯৫ সালে ওবামার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ বই ব্যাপক সাড়া জাগায় পাঠকদের মধ্যে। বইটি সবচেয়ে বেশি বিক্রীত আত্মজীবনীমূলক বইয়ের তালিকায় অন্যতম। ২০০৩ সালে তার লেখা ‘দ্য অডাসিটি অব হোপ’ বইটিও বেস্ট সেলারের তালিকায় স্থান করে নেয়। এছাড়া অব দি আই সিং : এ লেটার টু মাই ডটার্স’ নামে একটি বই লেখেন। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, জিনিউজ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








