যুক্তরাষ্ট্রে একুশ উদযাপনে ব্যাপক প্রস্তুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবার বাংলাদেশে একুশে পালনের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে জাতিসংঘের নিউইয়র্কেও অমর একুশে ফেব্রুয়ারী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালী’র চেতনা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২০ ফেব্রুয়ারী নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবেন প্রবাসীরা।
অপরদিকে বাংলাদেশ সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, বাংলাদেশ সোসাইটি ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাফা প্রভৃতি সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ইতিমধ্যেই একুশের কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং কোন কোন সংগঠন কর্মসূচীও ঘোষণা করেছে। খবর ইউএনএ’র।
ঢাবি এলামনাই এসোসিয়েশন: মহান একুশে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ আয়োজিত মূল কর্মসূচী পালিত হবে ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে। এছাড়াও শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে।
বাংলাদেশ সোসাইটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি আয়োজিত কর্মসূচী পালিত হবে ২০ ফেব্রুয়ারী বুধবার সিটির উডসাইডের গুলশান ট্যারেসে। অনুষ্ঠানটি সফল করতে সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার