Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ভ্যালেন্টাইনস ডে

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: February 14, 2019 | 12:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। বিশ্ব ভালবাসা দিবস। সারা পৃথিবীর মানুষের কাছে দিনটি ভালবাসার অনন্য দিন। ‘ভালোবাসা’ কী- এ নিয়ে প্রশ্ন আছে। ভালোবাসার সংজ্ঞা নিয়ে আছে বিতর্ক। তাই কবির জিজ্ঞাসা ‘সখী ভালোবাসা কারে কয়?’ কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্লভ ও কাঙ্খিত একটি আবেদন যে ‘ভালোবাসা’- এ কথা সর্বজন স্বীকৃত। পৃথিবীতে সবচেয়ে দামি ও শক্তিশালী শব্দ ভালোবাসা। আবার সবচেয়ে দুর্বল শব্দও এটি। তাই বলে ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না? ভালোবাসার মানুষের জন্য মনের কোণে জমে থাকা না বলা কথাটি অপকটে বলার দিন আজ। ভাইয়ের প্রতি বোনের ভালবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালবাসা, সন্তানের প্রতি মা-বাবার ভালবাসা, মা-বাবার প্রতি সন্তানের ভালবাসা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভুখানাঙা ছেলেটার প্রতি ভালবাসা, প্রেমিক-প্রেমিকার ভালবাসা সব যেন আজ ভালবাসাময়। সারা পৃথিবী যেন এক ভালবাসার স্বর্গে পরিণত হয়েছে। দিনটিতে সব মানুষ তার প্রিয়জনকে ভালবাসা জানাচ্ছেন তরতাজা গোলাপ হাতে তুলে দিয়ে। তার চেয়ে বড় সম্পদ হৃদয়ের ভালবাসা। তা সবার অগোচরে বিলিয়ে দিচ্ছেন অকাতরে।
ভালোবাসা দিবসের উৎপত্তি নিয়ে গল্প-কাহিনী ছড়িয়ে আছে ভুবনজুড়ে। কে এই ভ্যালেন্টাইন তাও রহস্যাবৃত। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুসারে তিনজন সেন্ট ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টিনাসের সন্ধান পাওয়া যায়। তারা সবাই ১৪ ফেব্রুয়ারি আত্মদান করেন। তবে ভালোবাসা দিবসের সবচেয়ে প্রচলিত গল্পটির শুরু ২৬৯ খ্রিস্টাব্দে। রোমের চিকিৎসক তরুণ যাজক সেন্ট ভ্যালেন্টাইনের চিকিৎসায় দৃষ্টি ফিরে পেয়েছিল নগর জেলারের দুহিতা। পরে দুজনের মধ্যে মন দেয়া-নেয়া হয়। সেই থেকে জন্ম নিয়েছিল তাদের ভালোবাসার অমর গাঁথা। বলা হয়, ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলতে হয় এই ১৪ ফেব্রুয়ারি। দুই শতাব্দী পর ৪৯৬ খ্রিস্টাব্দে রোমের রাজা পপ জেলুসিয়াস দিনটিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন।
উত্তর আমেরিকায় ব্রিটিশ অভিবাসীদের মাধ্যমে ভ্যালেন্টাইন ডে পালিত হয় উনিশ শতকেই। যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে ভ্যালেন্টাইন কার্ড বিনিময় শুরু হয় ১৮৪৭ সালে ম্যাসাচুসেটসের অরকেস্টারে। যুক্তরাষ্ট্রে এবার ফুলের দাম দ্বিগুনেরও বেশি হয়ে গেছে। ক্রোগার স্টোরে সাধারণত এক ডজন গোলাপের দাম রাখা হয় ১০ ডলার। কিন্তু আজকের দিনে তা দ্বিগুন হয়েছে। তবু সরবরাহ দেয়া কঠিন হয়ে পড়েছে। ক্রোগার হলো ফুলের সবচেয়ে বড় সাপ্লাই স্টোর। এত চাহিদা সামাল দিতে কোথাও ফ্রিজিং করা হয়েছে গোলাপ। আজকের ব্যস্ত মার্কেটকে লক্ষ্য করে ফুলের দোকানগুলো প্রস্তুতি নিয়েছে। গত বসন্ত থেকেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ফুল উৎপাদনকারী ক্রোগার তাদের প্রস্তুতি নিয়েছে। তারা কলোম্বিয়া ও ইকুয়েডরে তাদের ফুল উৎপাদন শুরু করে। এই দুটি দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ফুল রপ্তানি করে থাকে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন অনুযায়ী, গত বছর তারা এই রেকর্ড সৃষ্টি করেছে। 
বাংলাদেশে ১৯৯৪ সাল থেকে দিবসটি বেশ ঘটা করে পালিত হয়ে আসছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV