Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশীদের ‘বসন্ত বরন ও ভ্যালেনটাইন দিবস’

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: February 14, 2019 | 6:54 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : ভালোবাসা দিবস ও বসন্তের রঙে রংগীন হয়ে উঠেছিল আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীদের মনপ্রাণ। সুদূর বাংলাদেশের বসন্ত সমীরন হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে যায় আটলান্টিক সিটির প্রবাসীদের মনে-প্রাণে। এমন দিনে তাইতো তারা প্রাণ খুলে গেয়ে ওঠে-“বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে……”।

গত তেরো ফেব্রুয়ারি বুধবার রাতে ‘বসন্ত বরন ও ভ্যালেনটাইন দিবস’ পালন উপলক্ষে নিউজারসি অংগরাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল প্রাণের আয়োজনের। সেই আয়োজনে প্রবাসী রীতা চৌধুরী, সিয়েন কিং, মামুনি চৌধুরী, টুম্পা দাশ, লাকী চৌধুরী, শ্যামলী কর্মকার, প্রীতম দেব, সুকণ্যা দের কন্ঠে বসন্ত বন্দনা ও ভালোবাসার গান উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখে। শিল্পীদের তবলায় সহযোগীতা করেন অনীক চৌধুরী।

শিল্পীরা একক, দ্বৈত ও সমবেত সংগীত পরিবেশন করে প্রবাসীদেরকে আনন্দে মাতিয়ে রাখে। তাদের কণ্ঠে যখন ‘আহা আজি এ বসন্তে’ বা ‘ভালোবাসি ভালোবাসি’ সংগীত পরিবেশিত হচ্ছিল তখন যেন অনুষ্ঠানস্থল জুড়ে ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ছিল। আর তা গায়ে মেখে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে। সংগীত অনুষ্ঠান শেষে প্রবাসীরা নৈশভোজে অংশ নেয়।
মধ্যরাত পার হতেই অনুষ্ঠানের যবনিকাপাত ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV