Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: February 14, 2019 | 7:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পরীক্ষা ছাড়াই নিউইয়র্কে হাউজিং অথরিটিতে চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (ডিসিএসি) হাউজিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগের এ ঘোষণায় জানিয়েছে যে, এজন্যে কোনো ইন্টারভিউ নেয়া হবে না। এই চাকরির বার্ষিক বেতন হচ্ছে ৪১১২৯ ডলার। সাথে থাকবে প্রচলিত সকল সুযোগ-সুবিধা। সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস’র টেস্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এ সময় ডিসিএসসি বরাবরে ৬১ ডলারের মানিঅর্ডার সাবমিট করতে হবে। তবে যারা অসমর্থ্য বলে ডক্যুমেন্ট দেখাতে সক্ষম হবেন, তাদেরকে মানিঅর্ডার দিতে হবে না। 

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ন্যূনতম যোগ্যতা কোনো অ্যাক্সিডেটেড কলেজ বা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। কিংবা চার বছরের হাই স্কুল ডিপ্লোমা বা তার সমমানের ডিগ্রি বা চার বছর হাউজিং ম্যানেজমেন্টে ফুলটাইম কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা হতে হবে কমপক্ষে ১৫০টি অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন। চাকরির আবেদন করতে হবে : ম্যানহাটান-২ লেফায়েত স্ট্রিট, ১৭ তলা, কুইন্স-১১৮-৩৫ ক্ইুন্স বুলেভার্ড, পঞ্চম তলা, ফরেস্ট হীল, ব্রুকলীন- ২১০ জোরালেমন স্ট্রিট, চতুর্থ তলা, ব্রঙ্কস-১৯৩২ আর্থার এভিনিউ, দ্বিতীয় তলা এবং স্ট্যাটেন আইল্যান্ডে ১৩৫ ক্যানেল স্ট্রিট, তৃতীয় তলায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে ৯১৭-৮২৫-৭৩০৯ নম্বরেও ফোন করা যেতে পারে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV