Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

লেবুর রসে কিডনি পাথর সহ হাজারো রোগ থেকে মুক্তি!

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: February 14, 2019 | 2:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাতিলেবুর রস আর এক গ্লাস পানি। এই দুইটি জিনিস একসঙ্গে মিশিয়ে পান করলেই মুক্তি মিলবে কিডনি পাথরের মতো জটিল রোগ থেকে। মুক্তি দিতে পারে হাজারো রোগ থেকে। এমনটা বলছেন বিশেষজ্ঞরা। লিখেছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, খালি পেটে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে আধখানা পাতিলেবুর রস মিশিয়ে পান করলে মুক্তি পেতে পারেন হাজারো সমস্যা থেকে। বিশেষ করে কিডনির পাথর।
কিডনি স্টোন হতে পারে ৪ রকম। এক রকমের কিডনির পাথর বংশানুক্রমে হয়। অন্য ৩ রকমের কিডনি পাথর ৮০ শতাংশ ক্যালসিয়ামভিত্তিক। পরিবারের কারও কিডনিতে পাথর হয়ে থাকলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দীর্ঘদিনের কিডনির রোগ থাকলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, পাতিলেবুর রসে থাকে সাইট্রিক এসিড। এটা ক্যালসিয়ামজাত পাথরগুলিকে তৈরি হতে দেয় না। এ ছাড়াও বড় আকারের পাথরগুলিকে সাইট্রিক এসিড ছোট টুকরোতে ভেঙে দিতে পারে। যাতে সেগুলি সহজেই সরু মূত্রনালি দিয়ে বেরিয়ে যেতে পারে এবং ব্যথা কমায়। পাতিলেবুর রসে রয়েছে আরও নানা গুণ। শক্তি বাড়ায় পাতিলেবুর রস। ঘন ঘন সর্দি-কাশিতে উপকারী। এক গ্লাস পানিতে আধখানা পাতিলেবুর রস গুলে এক চামচ মধু মিশিয়ে খেলে বন্ধ নাক থেকে মুক্তি মেলে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ওজন কমায়। দাঁতব্যথা কমায়। ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে। চোখ ভাল রাখে। ত্বক পরিষ্কার রাখে। পরিষ্কার রাখে লিভার। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ