বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জাতিসংঘের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। ২০১৯ সালে এ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। ১৫ ফেব্রুয়ারি সংস্থা দু’টির যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইউএনএইচসিআর ও আইওএম ২০১৯ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেপিআর) প্রকাশ করেছে। জেপিআর পরিকল্পনা অনুযায়ী এই অর্থ সহায়তার জন্য সংস্থা দু’টি সারাবিশ্বের কাছে আবেদন জানিয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রান্তিক সীমায় অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থা দু’টি। রোহিঙ্গাদের জন্য খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়দানের জন্য এই সহায়তার অর্ধেক খরচ হবে। এছাড়া স্বাস্থ্য, ব্যবস্থাপনা, নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি যৌন হয়রানি প্রতিরোধমূলক কার্যক্রমে অর্থ প্রয়োজন। জেপিআর
২০১৮ সালে রোহিঙ্গাদের জন্য সারাবিশ্বের কাছে ৯৫০ মিলিয়ন সহায়তার আবেদন জানিয়েছিলো।সহায়তা পাওয়া যায় ৬৫৫ মিলিয়ন ডলার। যা মোট সহায়তার ৬৯ ভাগ।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী