যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি সেখানে সীমান্ত দেয়াল নির্মাণে প্রতিশ্রুত ৫শ কোটি ৭০ লাখ ডলার অর্থ ছাড় না পেয়ে এ পদক্ষেপ নিলেন। কার্যত বিরোধী দল ডেমোক্রেটদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেলো তার এ সিদ্ধান্তের মাধ্যমে। আল-জাজিরা, সিএনএন, এনডিটিভি
ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ডেমোক্রেটদের বাধায় তা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই জরুরি অবস্থা জারি করে দেয়াল নির্মাণ করবেন বলে বেশ কিছুদিন যাবৎ হুমকি দিয়ে আসছিলেন তিনি।
অবশেষে ট্রাম্প তার প্রতিশ্রুতি পুরনে এক নির্বাহী আদেশে গত শুক্রবার মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। যদিও তার এ পদক্ষেপের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাওয়া ঘোষণা দিয়ে রেখেছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা।
ট্রাম্পের জরুরি অবস্থা জারির পরই তার সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ট্রাম্প তার ঘোষণার মাধ্যমে মার্কিন সংবিধান লংঘন করেছেন তাই এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে হাউজ জুডিশিয়ারি কমিটি জানিয়েছে।
ট্রাম্পকে হাউজের শুনানিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইতোমধ্যেই তাকে চিঠিও পাঠানো হয়েছে। জরুরি অবস্থা জারির বৈধতা সংশ্লিষ্ট আইনি নথিও চাওয়া হয়েছে মার্কিন হাউজের পক্ষ থেকে। এর জন্য আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়েছে।
এদিকে, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক কর্তৃপক্ষ ট্রাম্পের জরুরি অবস্থা জারিকে আইনের অপব্যবহার আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে জরুরি অবস্থা জারি করার পর বিষয়টি দীর্ঘ মেয়াদে আইনি জটিলতায় পড়তে পারে বলে ট্রাম্প নিজেই আশঙ্কা প্রকাশ করেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী