নিউইয়র্কে বাংলাদেশী বরুণ চক্রবর্তী হেইট ক্রাইমের শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী বরুণ চক্রবর্তী হেইট ক্রাইমের শিকার হয়েছেন। অমুসলিম হয়েও ধর্মবিদ্বেষীদের হাত থেকে রক্ষা পেলেনে না প্রবাসী বাংলাদেশী বরুণ। দুস্কৃতিকারীদের হামলায় আহত হয়ে তাকে যেতে হয়েছে হাসপাতালে। হিন্দু ধর্মাবলম্বী ৫২ বছর বয়সী বরুণ চক্রবর্তী ব্রুকলীন-ম্যানহাটান ডি ট্রেন সাবওয়েতে হেইট ক্রাইমের শিকার হন বলে অভিযোগ করেছেন তিনি ও তার পরিবারে সদস্যরা। গত ১১ ফেব্রুয়ারী সোমবার এক স্পানীশ যুবকের দ্বারা আক্রান্ত হন তিনি। তার নাম-মুখ ও মাথায় আঘাত করা হলেও বর্তমানে বরুন চক্রবর্তী বিপদমুক্ত।
নিউইয়র্কের টাইম টেলিভিশনের খবরে বলা হয়, আহত বরুণ চক্রবর্তীর ভাই বিশ্বজিৎ চক্রবর্তী জানান সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে কাজ থেকে বাসায় ফেরার পথে ডি ট্রেনে বরুণ চক্রবর্তীর পাশের সীটে বসা স্প্যানীশ এক যুবক প্রথমে তাকে মুসলিম কিনা জানতে চায়, এসময় বরুন চক্রবর্তী না সূচক জবাব দিয়ে কমলা খেতে থাকলে স্প্যানীশ যুবকটি তার কমলায় থুথু ফেলে এবং কনুই ও পা দিয়ে আঘাত করতে থাকে। বরুণ এমন আচরণ করার কারণ জানতে চাইলে যুবকটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার নাকে-মুখে ও মাথায় এলোপাথারী ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আসন ছেড়ে বরুণ ট্রেনের কম্পাটমেন্টের এক প্রাপ্ত থেকে দৌড়ে অপর প্রান্তে গিয়ে অন্য যাত্রীদের সাহায্য কামনা করতে থাকনে, সেখানেও তার উপর আক্রমণ হয়।
এক পর্যায়ে এক মহিলা যাত্রী প্রথমে তাকে রক্ষর জন্য এগিয়ে আসার পর অন্য যাত্রীরাও এগিয়ে আসে এবং ইমাজের্ন্সী সুইচ টিপে টেন চলাচল বন্ধ করা হয়। ইতিমধ্যেই বরুণের নাক-মুখ দিয়ে রক্ত বেরুতে থাকলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ এসে ডি ট্রেনের গ্র্যান্ড এভিনিউ থেকে বরুণকে উদ্ধার করে ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে এমটিএ’র কর্মচারী ও পুলিশের সহযোগিতায় সিটি পুলিশ হামলাকালী যুবককে গ্রেফতার করতেও সক্ষম হয়। তার বিরুদ্ধে হেইট ক্রাইমের অভিযোগে মামলা হয়েছে বলে জানান বরুন চক্রবর্তীর ভাই বিশ্বজিৎ। হাসপাতালে চিকিৎসা শেষে ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে বরুণ চক্রবর্তী তার ম্যানহাটানের বাসায় ফিরে আসেন। তিনি বিপদমুক্ত।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী