নিউইয়র্কে রিদম আয়োজিত ‘ভালোবাসার রেশ’ অনুষ্ঠান রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভ্যালেন্টাইন ডে দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে ‘ভালোবাসার রেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। রিদম নাম সংগঠন আগামী ১৭ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে ভিন্ন মাত্রায় এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্ট গত ১১ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ‘ভালোবাসার রেশ’ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক রোকসানা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন টাইম টেলিভিশন-রে সিইও আবু তাহের, অনুষ্ঠান আয়োজক কমিটির উপদেষ্টা ইমদাদুল হক ও মোস্তাক আহমেদ, পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম ও নূরুল আমীন বাবু এবং অয়োজক জাকির হোসেন স্বাধীন। উপস্থাপনায় ছিলেন নাজিফা তাবাসসুম সীথি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ‘ভালোবাসার রেশ’-এর অনুষ্ঠানমালার মধ্যে থাকবে ফ্যাশন শো, সঙ্গীত নৃত্য প্রভৃতি। টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








