Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভা ও জব সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: February 17, 2019 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সাধারণ সভা ও জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই ফেব্রুয়ারি শনিবার সময় সন্ধা ৬ টায় সূর ছন্দা স্কুল জেকশন হাইটসে সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান । সভায় সকলের সম্মতিতে প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমানকে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তারা এক সপ্তাহের মধ্যে কুষ্টিয়ার সকলের সাথে যোগাযোগ করে আগামী শনিবার ২৩ শে ফেব্রুয়ারির সাধারণ সভায় নতুন কমিটি সিলেকশন করবেন। যারা সমিতিতে কাজ করতে আগ্রহী তাদের আগামী সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সভাশেষে সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সিটি জব হাউজিং অ্যাসিস্টেন্ট পদে কিভাবে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সরকারী পাবলিক হাউজিং এবং এফোরডেবল হাউজিং আবেদন নিয়েও আলোচনা করা হয় । এসময় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলম মুন্না, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মহিলা সম্পাদক আম্বিয়া অন্তরা, প্রচার সম্পাদক সাজেদুর রহমান টেন্টু, সন্চয় সহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ছাড়াও কমিউনিটির বিশেষ কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন ।
এছাড়া আজকে যারা জব সেমিনার উপস্থিত হতে পারেননি বিশেষ করে হাউজিং অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য সমিতির সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিটির যে কেউ পরামর্শ বা আবেদনে সহযোগিতা পেতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের ফোন ৬৪৬-৩৬১-১৮৫২ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV