Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

দুর্ঘটনা এড়ালো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেলের বিমান

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: April 20, 2011 | 10:41 PM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী একটি বিমান অল্পের জন্য গুরুতর দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে। সোমবার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পথে ওই বিমান ট্রাফিক কন্ট্রোলারদের ভুলে মার্কিন সেনাবাহিনীর একটি কার্গো জেটের খুব কাছাকাছি চলে গিয়েছিল। ফলে অবতরণ বাতিল করতে বাধ্য হয়। অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা তার পুনর্নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের সদর দফতরে গতকাল পা রাখেন। খবর বিবিসি, টেলিগ্রাফ ও এএনআই অনলাইনের।
মিশেল ওবামা ৭৩৭ বোয়িং বিমানে চড়ে ওয়াশিংটনে ফিরছিলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও ছিলেন তার সঙ্গে। বিমানটি যখন মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময় মালবোঝাই মার্কিন সেনাবাহিনীর একটি কার্গো জেট বিমান খুব কাছাকাছি চলে আসে। আকাশপথে যেখানে দুটি বিমানের মধ্যে নূ্যনতম পাঁচ মাইল দূরত্ব থাকা দরকার, সেখানে তিন মাইলের মধ্যে চলে আসে। তাদের মধ্যে সময়ের দিক থেকে ব্যবধান ছিল মাত্র এক মিনিটের। ফলে বিমান অবতরণ বাতিল করা হয়। পরে অবতরণ করে ওয়াশিংটনের পাশেই আরেক বিমান ঘাঁটিতে। ট্রাফিক কন্ট্রোলারের ভুলে বিমান দুটি অত কাছাকাছি চলে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও অ্যান্ড্রুস বিমানঘাঁটির এক কর্মকর্তা জানিয়েছেন, ফার্স্টলেডি কখনোই বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলেন না। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা তার পুনর্নির্বাচনী প্রচারণায় সামাজিক নেটওয়ার্ক ফেসবুককে কাজে লাগাতে চাইছেন। গতকাল তিনি ওই জনপ্রিয় টেক কোম্পানির সদর দফতরে যান। সেখানে গিয়ে তিনি অনলাইনের মাধ্যমে নতুন মিডিয়া ইউজার, ভোটার, অনুরাগী এবং গুরুত্বপূর্ণ অর্থদাতাদের মুখোমুখি হন। ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV