ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর কান মলা দিলেন স্ত্রী, ছবি ভাইরাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও তার স্ত্রী তাশি ডোলমার ভ্যালেন্টাইনস ডে’-এর একটি ছবি ভাইরাল হয়ে গেছে পুরো ইন্টারনেট দুনিয়ায়। শেরিং তোবগের বয়স ৫৩। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সে দেশের শাসনভার সামলেছেন। তবে যিনি শাসক তাকেও বোধহয় থাকতে হয় কারও শাসনের অধীনে। ভালোবাসা দিবসে তোবগের করা টুইট সে কথাই যেন প্রমাণ করছে। ভ্যালেন্টাইন ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন তোবগে। সেখানে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। আর গাড়ির পেছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। পেছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মলা দিচ্ছেন তিনি! তোবগে জানিয়েছেন, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। আর সেজন্যই এই অবস্থা হয়েছে তার।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








