নিউইয়র্কের ব্রঙ্কসে উৎসবমুখর বর্ণিল পিঠা উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিঠা উৎসব। গত ১৭ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা পার্টি হলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব। কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ আয়োজন করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসব। এ দিন সন্ধ্যে ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব।

অনুষ্ঠানের শুরুতে সকলকে শুভেচ্ছা জানান মাকসুদা আহমেদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে হরেক রকমের পিঠা ছাড়াও ছিল কবিতা, ছড়া, কৌতুক, মনোজ্ঞ সব পরিবেশনা। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাঙালী সংস্কৃতির জয়গান। পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, তেলে পিঠা, চিতই পিঠা, চানার সন্দেষ, ঝাল পিঠা, গজাগজা, পাকুন পিঠা, মাংশের পিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকন, বুলশা, বিবিখানা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ রকমের পিঠা। ছিল পান-সুপারীও। আয়োজক ও তার বন্ধু-বান্ধবীদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক এবং তাদের বন্ধু-বান্ধবরা। উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের।

পল্লব সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, ছড়াকার মনজুর কাদের, সাংবাদিক আকবর হায়দার কিরন, কবি জুলি রহমান, কবি-সাংবাদিক ছন্দা বিনতে সুলতান, শামস চৌধুরী রুশো, আনোয়ারুল হক লাভলু, আবু সাঈদ রতন, খালেদ শরফুদ্দিন, মাসুম আহমেদ, কামরুন নাহার ডলি, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহিদ, আব্দুল হাসিম হাসনু, আলমগীর খান আলম, মামুন রহমান, বাছির খান, সাইদুর রহমান লিংকন, আহবাব চৌধুরী খোকন, মোহাম্মদ সাদি মিন্টু, লোকমান হোসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল প্রমুখ।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব মজাদার বাঙালী পিঠা আর সাংস্কৃতিক পরিবেশনা। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন আগত সবাই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের উৎসব আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়। সুযোগ করে দেয় প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত হবার। দেয় শেকড়ের সন্ধান। বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম মূলধারার সাথে মিশে গেলেও তাদের স্বাতন্ত্রবোধ, নিজস্ব স্বত্তা, সংস্কৃতি টিকিয়ে রাখতে এধরনের উৎসব বড়ই প্রয়োজন। প্রবাসে নতুন প্রজন্মের সামনে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা না হলে একদিন তা হারিয়ে যাবে।

আয়োজক মাকসুদা আহমেদ বলেন, পিঠা উৎসব বাঙালীর হাজার বছরের সংস্কৃতির অংশ। এর মাধ্যমে নতুন প্রজন্ম জানবে বাঙালী সংস্কৃতিকে। প্রবাসে পারস্পারিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠবে, সুদৃঢ় হবে। সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতে আরো বর্ণময় অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পিঠা বানিয়ে এনেছিলেন এমন ২১ নারী এবং ফাগুণের সাজে সেরা সাজের জন্য তিন নারী ও এক পরিবারকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চাইম ব্যান্ডের ভোকাল আল আমিন বাবু, সাধন ব্যান্ডের সৈয়দ কামরুজ্জান ফয়েজ, মুসাফির মুক্তা। নিত্য পরিবেশন করেন সামিরা ও এ্যাঞ্জেলেনা মায়া। শিপু চাকলাদারের সঙ্গীত পরিবেশনা এবং তানজীম আহমেদের কমেডি ও বাংলা ছায়াছবির গাণ উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠান সহযোগিতায় ছিল বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন, হৃদয়ে বাংলাদেশ, সাধন ব্যান্ড, তানিয়া বিউটি সেলুন, বিপা বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল এবং আল আকসা রেষ্টুরেন্ট অ্যান্ড পার্টি হল।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes