Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অতিরিক্ত টিভি দেখলে শিশুর হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে:অস্ট্রেলিয়ায় চালানো গবেষণা প্রতিবেদনের তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: April 20, 2011 | 11:01 PM

ইউএসএনিউজ ডেস্ক: অতিরিক্ত টিভি দেখলে শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।বেশি সময় ধরে টেলিভিশন দেখলে পরবর্তী জীবনে তাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। অস্ট্রেলিয়ায় চালানো এক গবেষণা ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটির ফল বুধবার প্রকাশ করা হয়েছে।ইউনিভার্সিটি অব সিডনি পরিচালিত জরিপে দেখা যায়, ছয় থেকে সাত বছর বয়সী যেসব শিশু বেশির ভাগ সময় টিভি দেখে তাদের চোখের পেছনে ধমনি সরু হয়ে যায়। ফলে বয়সকালে তাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক বামিনী গোপীনাথ বলেন, ‘গদিমোড়া আসনে ঠাঁয় বসে থাকার বদলে সন্তানদের হাঁটা-চলার ব্যাপারে উৎসাহিত করা উচিত মা-বাবার।’ সিডনির ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় থেকে সাত বছর বয়সী দেড় হাজার শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়।গবেষণা প্রতিবেদনে বলা হয়, গবেষণায় অংশ নেওয়া শিশুরা গড়ে দিনে প্রায় দুই ঘণ্টা (১১৪ মিনিট) টিভি দেখে কাটিয়েছে। আর দিনে গড়ে ৩৬ মিনিট করে তারা বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডে (খেলাধুলা, হাঁটাচলা) অংশ নিয়েছে। ফলাফলে দেখা যায়, যেসব শিশু দিনে এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় ধরে খেলাধুলা-হাঁটাচলা করেছে তাদের চোখের পেছনের ধমনি তুলনামূলক কম সময় শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শিশুদের চেয়ে প্রসারিত ছিল। গোপীনাথ বলেন, ‘গবেষণা ফলাফলের ভিত্তিতে বলা যায়, শৈশবে অস্বাস্থ্যকর জীবনযাপন করলে পরবর্তী সময়ে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে।’ টেলিভিশনের সামনে অতিরিক্ত সময় কাটালে নড়াচড়া কম হয়, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয় এবং ওজন বাড়ে। টিভি দেখার পরিমাণ এক ঘণ্টা কমিয়ে যদি খেলাধুলা করা যায়, তাহলে শুয়ে-বসে থাকার ক্ষতিকর দিকটি এড়ানো সম্ভব। মুক্তভাবে খেলাধুলার সুযোগ থাকা উচিত এবং স্কুলগুলোতে সপ্তাহে অন্তত দুই ঘণ্টা শারীরিক কসরত বাধ্যতামূলক করা উচিত। গবেষণা প্রতিবেদনটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের আর্টেরিয়সক্লেরোসিস, থ্রম্বোসিস অ্যান্ড ভাসকুলার বায়োলজি সাময়িকীতে চলতি সংখ্যায় ছাপা হয়েছে। সূত্র : এএফপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV