Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

একুশের বই মেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: February 19, 2019 | 5:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে সাইদুর রহমান লিংকনের লেখা ভ্রমণ বিষয়ক বই ‘সাইকেলে বিশ্বজয়’। বর্ণিল মোড়কে এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এতে সার্ক দেশসমূহ, এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ ত্রিশটির বেশি দেশে ভ্রমনের যে অভিজ্ঞতা তা তুলে এনেছেন লিংকন।

সাইদুর রহমান লিংকন দেশ বিদেশে লিংকন সাইকেলওয়ালা নামেই পরিচিত। জন্ম মুন্সীগঞ্জের জমিদার বাড়ির নানা বাড়িতে। বেড়ে ওঠা কেরানীগঞ্জের হাসনাবাদে। পড়ালেখা করেছেন ঢাকা মুসলিম হাইস্কুল, সরকারি কবি নজরুল কলেজ ও মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে।

১৯৮৯ সালে প্রথম ইচ্ছা জাগে বিশ্বভ্রমনের। শুরু করেন সার্কভুক্ত দেশগুলো দিয়ে। এরপর হংকং, চীন, ম্যাকাও, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভ্রমন করেন। এরই মধ্যে ঢাকায় যুব পর্যটন ক্লাবের আহŸায়ক নির্বাচিত হন তিনি। উল্লেখিত দেশগুলো ভ্রমনের পর তার স্বপ্ন জাগে সাইকেলে বিশ্ব ভ্রমনের। বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ইতিহাস তুলে ধরাই ছিলো যার মূল উদ্দেশ্য। ১৯৯৬ সালে সবাইকে তাক লাগিয়ে বিশ্ব ভ্রমনে বের হন সাইকেল নিয়ে। এশিয়া ও ইউরোপের প্রায় ৩০টির বেশি দেশ ভ্রমন শেষে তিথু হন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক তিনি। স্ত্রী শারমিন তানিয়া একজন সঙ্গীত শিল্পী।

বর্তমানে নিউইয়র্কে একাধিক ব্যবসা পরিচালনার পাশাপাশি জড়িত রয়েছেন একাধিক সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে। প্রথমে জড়িত হন নাট্য সংগঠন ঢাকা ড্রামার সঙ্গে। পরে সদস্য হন আবৃত্তি সংগঠন শব্দ’র। সম্প্রতিকালে একদল তরুন সংস্কৃতি ও সমাজকর্মী নিয়ে গড়ে তুলেছেন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’। উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা। সে লক্ষ্য নিয়েই ব্যস্ত দিন কাটাচ্ছেন আপাদমস্তক দেশপ্রেমিক এই প্রবাসী বাঙালি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV