নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক জয়নাল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি সাব্বির হোসেন, সহ-সভাপতি লকুস আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী। নব নির্বাচিত নির্বাহী কমিটির এ চার কর্মকর্তাকে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। এর মধ্যে জয়নাল চৌধুরী বিদায়ী কমিটিরও সাধারণ সম্পাদক।


নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. এ নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল নির্বাচিত ওই ৪ জনই মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেষ্টুরেন্টে গত রোববার যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের দু’বছর মেয়াদী কমিটির চার কর্মকর্তার নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। এসময় নির্বাচন কমিশনের সদস্য বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সদস্য এডভোকেট কায়্যূম চৌধুরী দেশে অবস্থান করায় সভায় উপস্থিত থাকতে পারেননি। এসময় অন্যদের মধ্যে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. তারা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নির্বাহী কমিটির বাকি পদগুলো সাধারণ সদস্যদের মধ্য থেকে কোঅপ্ট করে নেবেন। তারা জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ইতোপূর্বে সাধারণ সভায় কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত করে আগামী ১৬ মার্চ পর্যন্ত করা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী