Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ’র সাথে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: February 22, 2019 | 12:57 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত একুশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নব নির্বাচিত ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এবং তাঁর সাথে মতবিনিময় করার লক্ষ্যে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর মেইসল্যান্ডিংস্থ অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর নেতৃত্বে সংগঠনের নেতা সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আব্দুল জামিল, পলাশ চৌধুরী,শহীদ খান,শেখ সেলিম,জাহাংগীর হোসেন ভূঁইয়া এই সময় উপস্থিত ছিলেন।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিগত নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসম্যান পদে জয়লাভ করায় জেফ ভ্যান ড্রিউকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এছাড়া তাঁরা বিগত ডিসেম্বর মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জনের মাধ্যমে পরপর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করায় জননেএী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউকে বলেন, বিগত সময়ের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁকে পাশে পাবেন বলে তাঁরা আশা করেন।

মতবিনিময়কালে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে পাশে পাবেন।তিনি গত নভেম্বর মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসম্যান পদে তাঁকে সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে বিজয়ী করায় বাংলাদেশী আমেরিকান কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বলেন,বাংলাদেশী আমেরিকানরা সত্যিকার অর্থেই আন্তরিক,কঠোর পরিশ্রমী।তিনি আরো বলেন, আমরা যদি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের জনগন একসাথে মিলে মিশে কাজ করি তাহলে আমাদের দুই দেশের জনগনই উপকৃত হবে। বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার সম্পর্কে আমি বেশ আশাবাদী এবং গর্বিত।তিনি আরো বলেন, এই সরকারের আমলে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হওয়ার ব্যাপারে আমি খুব আশাবাদী।

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে তাঁর উত্তরোত্তর সাফল্য আশা করেন। তিনি বলেন,বাংলদেশের জনগনের জন্য প্রধানমন্ত্রীর যে ভালোবাসা ও মমত্ববোধ রয়েছে তা একটি দেশের উন্নতির জন্য খুবই গুরুত্ববহ।এই ভালোবাসা ও মমত্ববোধের জন্যই বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, দুই দেশের সরকার যদি একসাথে কাজ করে তাহলে শক্তিশালী যুক্তরাষ্ট্র ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
মতবিনিময়কালে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর হাতে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ কিছু উপহার সামগ্রী তুলে দেন। অন্যান্য উপহার সামগ্রীর পাশাপাশি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘মাদার অফ হিউম্যানিটি’ শেখ হাসিনার ছবি সম্বলিত ‘চাবির রিং’ উপহার হিসাবে পেয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
মতবিনিময়কালে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কমিউনিটি সম্পর্কীয় পরিচালক ডারউড সি পিনকেটও উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক সুব্রত চৌধুরী, তিনিও এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ছয় নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জেফ ভ্যান ড্রিউ নিউজারসি রাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল ডিসট্রিক্ট থেকে কংগ্রেসম্যান পদে বিজয়ী হন। বাংলাদেশী আমেরিকানদের একজন সুহৃদ হিসাবে তিনি বাংলাদেশী আমেরিকানদের প্রিয়পাএ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV