সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যেগে মহান একুশ উদযাপন
জুয়েল সাদত : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যেগে গত ২০ শে ফেব্রুয়ারী বুধবার সেন্ট্রাল ফ্রোরিডার ওরলান্ডোর আহমদ রেষ্ট্ররেন্টে রাত ৯ টায় মহান একুশ উদযাপন হয় । তিন চার পর্ব এর অনুষ্টনের প্রথমে ছিল আলোচনা সভা । সভার শুরুতে যুগ্ন সাধারন সম্পাদক নাজিমুল্লাহ লিটন প্রথমে সভার সুচনা করে সিনিয়র সভাপতি আজিজুর রহমানকে সভার সভাপতিত্ব গ্রহনের অনুরোধ জানান। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় ও আজিজুর রহমানের রহমানের সভাপতিত্বে ভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রবাসের নিউজের সম্পাদক জুয়েল সাদত, ফয়জুল চৌধুরী, আলো আহমেদ ,মোয়াজ্জেম ইকবাল, আসিফ কাজী, শামিম মৃধা, ডা: সিরাজুল ইসলাম ও প্রকৌশলী ইকবাল হায়দার । অনুষ্টানে অতিথি হিসাবে ছিলেন ডা: আতিকুজ্জামান ও সাব্বির রহমান ।
বিশেষ অতিথির ব্ক্তব্য প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, ভাষার আন্দোলনই মুক্তিযো্দ্বের আন্দোলনকে বেগবান করেছে। আমরা বিশেষ করে যারা আওয়ামী লীগ করি আমাদের দায়িত্ব বেশ ‘ আমরা আমাদের দেশটাকে সব সময় সমুন্নত রাখব দেশে বিদেশে ।
প্রধান অতিথির বক্তব্য ডা: সিরাজুল ইসলাম বলেন বলেন, আমাদের প্রবাসে ভাষার প্রতি বেশী যত্ন বান হতে হবে । নতুন প্রজন্মদের ভাষার প্রতি আকৃষ্ট করতে হবে । আমরা যেন আমাদের উদাসীনতায় ভাষাকে অবমুল্যায়ন না করি।
ডা: সিরাজুল ইসলাম বলেন, ভাষাটা আমাদের বিশ্বব্যাপী ছড়িতে দিতে হবে । আমাদের ভাষাটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে , আমাদের উচিত তা সবার মাঝে তা ছড়িতে দেওয়া।
সভাপতির ব্ক্তব্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান বলেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর বিগত ১৪ বছর থেকে জাতীয় দিবস পালন করে অসছে সেন্ট্রাল ফ্লোরিডায় তার ধারাবাহিকতা রক্ষা করা হবে । আগামীতে সকলের সহযোগীতা কামনা করেন ।
সভার শেষ দিকে, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু আগামী ২৩ মার্চ বাংলাদেশ ডে পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সকল প্রবাসীদের ২৩ মার্চ প্রথম বারের মত সেন্ট্রাল ফ্লোরিডার ইতিহাসে বাংলাদেশ ডে পালিত হবে তাতে কমিউনিটির সকলের সহযোগীতা কামনা করেন ।
ভাষা দিবসের দ্বিতীয় পর্ব এ ছিল বঙ্গবন্ধু শিল্পী গোষ্টির সংগীত পরিবেশনা । সেন্ট্রাল ফ্লোরিডার গুনি শিল্পীরা একাধারে দু ঘন্টা সংগীত পরিবেশন করেন । সাব্বির রহমান, স্বপন অধিকারী, সায়মা সাব্বির , পল্লি ইসলাম সহ বঙ্গবনধু শিল্পী গোষ্টির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
তৃতীয় পর্ব এ ছিল ভাষা শহিদের প্রতি শ্রদ্বা জানিয়ে রাত পৌনে বার টায় র্যালী করেন । প্রায় দুই শত প্রবাসী গভীর রাতে ভাষার গান গেছে র্যালী করেন । তখন বিভিন্ন দেশের প্রবাসীরা তা উপভোগ করেন ।
ভাষা দিবসের শেষ পর্ব ছিল , শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রথম পুষ্প স্তবক প্রদানের মাধ্যমে শহীদ বেদীতে ফুল দেয়া শুরু হয় । পরে বরিশাল সমিতি, রাজশাহি সমিতি, নোয়াখালি সমিতি, বাংলাদেশ এসোসিয়েশন, জালালাবাদ এসেসাসিযেশন, বাংলাদেশ সোসাইটি , কুমিল্লা সমিতি সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা শহিদ বেদীতে ফুল প্রদান করেন । রাত ১২ থেকে রাত সাড়ে বার টা পর্যন্ত চলে ফুল প্রদান । রাত সাড়ে বারটায় ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু সকলকে অভিন্দন জানিয়ে অনুষ্টানে সমাপ্তি ঘোষনা করেন ।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








